India-Canada Row: কানাডার অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা করল ভারত
India-Canada Row: কানাডার অভিযোগকে উড়িয়ে দিল ভারত! কানাডার দাবিকে কার্যত অসম্ভব এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। সম্প্রতি ভারত থেকে ৪১ জন কূটনীতিকে সরিয়ে নিয়েছে কানাডা। আর এরপরেই সে দেশের বিদেশমন্ত্রী মেলানি জলি উল্লেখ করেছেন যে, ভারত ওই ৪১ জনের কূটনৈতিক রক্ষাকবচ সরিয়ে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছিল।
খালিস্তানপন্থী নেতা হরদীপ নিজ্জরের হত্যাকাণ্ডের ঘটনায় ভারত এবং কানাডার (India-Canada Row) মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। আর এর মধ্যেই এমন মন্তব্য করেছেন কানাডার বিদেশমন্ত্রী। শুধু তাই নয়, ৪১ জনের কূটনৈতিককে সরিয়েও নিয়েছে সে দেশ। যদিও কানাডার বিদেশমন্ত্রীর দাবিকে গুরুত্ব দিতে নারাজ ভারত। এমনকি সম্পূর্ণ অভিযোগই উড়িয়ে দিয়ে ভারতের বিদেশমন্ত্রক।

এই বিষয়ে বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। আর সেই বিবৃতিতে (India-Canada Row) উল্লেখ করা হয়েছে প্রয়োজনের থেকে বেশি কানাডার কুটনীতিকদের উপস্থিতি ছিল ভারতে। আর তাঁরা বারবার ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক রাখার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে তা ভারত মেনে চলে বলেও মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে।
শুধু তাই নয়, আন্তজারতিক কোনও আইন ভারত ভাঙছে না বলেও উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই খালিস্তানপন্থী নেতা হরদীপ নিজ্জরকে গুলি করে খুন করা হয়। আর তা ঘটে কানাডাতেই (India-Canada Row)। এই ঘটনায় হঠাত করেই ভারতের এজেন্সি যুক্ত রয়েছে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এই বিষয়ে যদিও কোনও প্রমাণ সে দেশের কাছে নেই। যদিও কানাডার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভারত (India-Canada Row)। এবং পুরো ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে নয়াদিল্লি।












Click it and Unblock the Notifications