নতুন ছায়া পথের সন্ধানে নাসার অভিযানের নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানী
নাসার অন্যতম গুরুত্বপূর্ণ অভিযানের নেতৃত্ব দিতে চলেছেন ভারতীয় বিজ্ঞানী বিট্টল থিলভি। নাসার ছায়াপথ আবিষ্কারের সন্ধানের নেতৃত্ব দেবেন তিনি।
নাসার অন্যতম গুরুত্বপূর্ণ অভিযানের নেতৃত্ব দিতে চলেছেন ভারতীয় বিজ্ঞানী বিট্টল থিলভি। নাসার ছায়াপথ আবিষ্কারের সন্ধানের নেতৃত্ব দেবেন তিনি। ইডিএস-৭৭ নামে গ্রুপ তৈরি করা হয়েছে তাঁদের। আমাদের আকাশগঙ্গা ছায়াপথ করে কয়েক যোজন আলোক বর্ষ দূরে একটি ছায়া পথের সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। এখনও সেসম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি নাসার বিজ্ঞানীরা।

মাস কয়েক আগে নাসার বিজ্ঞানীরা জানিয়েছিলেন আকাশ গঙ্গার মতোই আরেকটি ছায়াপথের সন্ধান তাঁরা পেয়েছেন। কিন্তু তাতে সৌরমণ্ডলের অস্তিত্ব রয়েছে কিনা তা এখনও সুনিশ্চিত করে জানাতে পারেননি। তারই সন্ধানে চলেছে এই ইডিএস-৭৭ গ্যালেক্সি গ্রুপ।
বিজ্ঞানী বিট্টল থিলভি জানিয়েছেন যে ছায়াপথের সন্ধান চালানোর পরিকল্পনা তাঁরা করেছেন সেটি সম্পর্কে প্রথমে আগ্রহ তৈরি হয় একটি নক্ষত্রকে দেখে। সেই নক্ষত্রের চারপাশে হাইড্রোেজন গ্যাস রয়েছে। যার থেকে গলুদ রঙের বুদবুদ তৈরি হয়েছে। সেই বুদবুদ-ই বিজ্ঞানীদের প্রথমে নজরে আসে। নাসার দূরবীক্ষণ যন্ত্রে সেই বুদবুদের আলোই প্রথমে ধরা পড়েছিল। তার থেকেই বিজ্ঞানীদের নজরে যায় তারাটির দিকে। সেই থেকেই নতুন ছায়াপথের সন্ধান শুরু করে নাসা।












Click it and Unblock the Notifications