বাংলার আলু বাংলাদেশের বাজারে পৌঁছতেই ঘুরল খেলা! হু হু করে কমল দাম! জানেন নয়া দাম কত হল?
India-Bangladesh: অবশেষে স্বস্তি বাংলাদেশের মানুষের! গত কয়েকদিন ধরে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির গেঁড়োয় সে দেশের সাধারণ মানুষ। আলু থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসর দাম আকাশ ছোঁয়া সে দেশে। এই অবস্থায় বাংলাদেশে বন্ধ রয়েছে আলু রফতানি!
যদিও রবিবার শেষ হিলি সীমান্ত হয়ে আলু রফতানি হয়েছে। আর সেই আলু বাংলাদেশের বাজারে পৌঁছানো মাত্র ঘুরে গেল খেলা। এক ধাক্কায় অনেকটাই কমে গেল আলুর দাম (India-Bangladesh)! কার্যত পেঁয়াজের দাম নিয়েও একেবারে হুলস্থূল অবস্থা সে দেশে। অবশেষে তাতেও বড় স্বস্তি।

India-Bangladesh: নতুন দাম কত?
বাংলার সংস্কৃতির সঙ্গে ওপার বাংলার মানুষের মিল আছে (India-Bangladesh)! মিল রয়েছে খাওয়া দাওয়ারও। ফলে এপার-ওপার দুই পাড়ের মানুষের কাছে আলু খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ। ফলে তার দাম যদি আকাশ ছোঁয়া হয় তাহলে আম আদমির জন্য যথেষ্ট উদ্বেগের।
তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কমেছে ভারত থেকে আমদানি করা আলু এবং পেঁয়াজের দাম। ভারতীয় আলু কেজি প্রতি ৫ টাকা কমে গিয়েছে। ফলে এখন বর্তমান দাম ৬০ টাকা (42.51 Indian Rupee) এবং দেশি আলু ৫ টাকা কমে ৬৫ টাকা কেজি দরে (46.05 Indian Rupee) বিক্রি হচ্ছে।
India-Bangladesh: কমেছে পেঁয়াজের দাম
শুধু আলুই নয়, ভারত থেকে বাংলাদেশে (India-Bangladesh) প্রচুর পরিমানে পেঁয়াজও রফতানি হয়। আলু বন্ধ থাকলেও এখনও পেঁয়াজ যাচ্ছে সে দেশে। এর ফলে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দামও অনেকটাই কমে গিয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম 'জুগান্তরে' প্রকাশিত খবর অনুযায়ী, সে দেশের ভারতের পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে (49.59 Indian Rupee)। জানা গিয়েছে, মঙ্গলবার ১৩ ট্রাকে ৩৭৫ মেট্রিকটন পেঁয়াজ হিলি বন্দর হয়ে বাংলাদেশে রফতানি হয়েছে। আর এরপরেই দাম কমেছে অনেকেটাই।
বাংলাদেশের ব্যবসায়ীরা জানিয়েছেন, আলু রফতানি এখনও বন্ধ রয়েছে। তবে পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ বেরে গিয়েছে। আর সেজন্যেই দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা (India-Bangladesh)। যা অবশ্যই স্বস্তির খবর বাংলাদেশের মানুষের জন্য।












Click it and Unblock the Notifications