India-Bangladesh relations: হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের জের! নয়াদিল্লিতে বিএসএফের সঙ্গে বৈঠক বাতিল করল বিজিবি

India-Bangladesh relations: ভারতে আসছেন না বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) অর্থাৎ বিজিবি'র আধিকারিকরা। স্থগিত হয়ে গেল বিএসএফের (BSF) সঙ্গে হতে চলা বৈঠক। আগামী মাস অর্থাৎ নভেম্বর বিএসএফ এবং বিজিবির আধিকারিকদের মধ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু হঠাত করেই তা বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

ঠিক কি কারনে এই বৈঠক (BSF-BGB Meeting) বাতিল করা হল তা এখনও স্পষ্ট নয়। তবে এর পিছনে ভারত এবং বাংলাদেশের (India-Bangladesh relations) সম্পর্ককেই দায়ী করছেন বিশ্লেষকরা। আগামী ১৮ থেকে ২২ নভেম্বর মধ্যে নয়াদিল্লিতে বিএসএফের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে কথা ছিল বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি'র।

India-Bangladesh relations

গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতন হয়। এরপর প্রথমবার বিজিবির আধিকারিকদের ভারতে আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ এই বৈঠক বাতিল করেছে বলে জানা যাচ্ছে। কবে ফের এই বৈঠক হবে তা স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে এই বিষয়ে আলোচনা করে জানানো হবে বলে বিজিবির তরফে জানানো হয়েছে বলে খবর।

বলে রাখা প্রয়োজন, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে একাধিক ইস্যুকে সামনে বিজিবি এবং বিএসএফের আধিকারিকরা মুখোমুখি হয়েছিলেন। আর তা ঢাকায় হয়েছিল। কিন্তু এরপরেই সে দেশের রাজনীতিতে ঝড় ওঠে। দ্রুত বদলে যায় প্রেক্ষাপট। 'বিদ্রোহে' উত্তাল হয়ে ওঠে পদ্মাপাড়।

এই অবস্থায় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে আপাতত ভারতের আশ্রয়ে আছেন শেখ হাসিনা। যা মোটেই ভালো চোখে নেয়নি বাংলাদেশ। গত কয়েকমাসে সে দেশে একাধিকবার শেখ হাসিনাকে (Sheikh Hasina) ভারতে প্রত্যাবর্তনের দাবি উঠেছে।

তাতে আমূল দেয়নি মোদী সরকার। বরং যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চলছে তা নিয়ে কড়া বার্তা ভারতের তরফে দেওয়া হয়েছে। অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসার চেষ্টা চালাচ্ছে। বিএসএফের কড়া নজরদারি চলছে। এই অবস্থায় নয়া দিল্লিতে হতে চলা বিএসএফ এবং বিজিবির (India-Bangladesh relations) বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ ছিল।

কিন্তু তা বাতিল হয়ে গেল। একাধিক এই অবস্থায় দু'দেশের সম্পর্ক একেবারে তলানিতে। আর সেই কারনেই এহেন অবস্থা বলেই মত বিশ্লেষকদের। তবে হাসিনা রাজনৈতিক আশ্রয় অন্যতম মূল কারণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+