ন্যূনতম সিদ্ধ ভাত খাওয়ারও জো নেই? ভারতের চাপে আদা-রসুন কিনতেও বাংলাদেশীদের জানেন কি হাল?

India-Bangladesh: বাংলাদেশে তৈরি হয়েছে এক অদ্ভুত অস্থিরতা। একদিকে হিন্দু তথা সংখ্যালঘুদের ওপর বাড়ছে অত্যাচার। অন্যদিকে অশান্তির আবহে হু হু করে বাড়ছে দাম। প্রতিদিনের খাবারের পাতে যে সব খাদ্যদ্রব্য থাকে সাধারণত, সেগুলির দাম আকাশ ছুঁয়েছে। ন্যুনতম সিদ্ধ ভাত খাওয়ারও জো নেই। আলু-পেঁয়াজ সবকিছুরই দাম অনেক বেশি।

ভারত থেকে যে আদা বা আলু যাচ্ছে, তার দাম বেশি। সেই সব কিনে খাওয়ার ক্ষমতা নেই অনেক মানুষেরই। তাই অগত্যা, সবজি বাজারেও চিনের ওপর ভরসা করতে হবে বাংলাদেশকে। চিনের আদা অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে। কিন্তু ঝাঁঝ! সে তো পাওয়া মুস্কিল। ফলে, স্বাদও কমছে খাবারে (India-Bangladesh) ।

India-Bangladesh

গত সপ্তাহে ১৪০ টাকা প্রতি কেজি দরে আদা বিক্রি হয়েছে বাংলাদেশের বাজারে। (India-Bangladesh) আর চিন থেকে আসা আদার দাম ৪০ টাকা প্রতি কেজি। সুতরাং বুঝতেই পারছেন, দাম এত কম মানে, তার মানেও কতটা প্রভাব রয়েছে।

শুধু আদা নয়, বাংলাদেশে উৎপাদন হয় রসুনও। কিন্তু ভারতে সেই রসুন ঢোকা নিষিদ্ধ। এমন রাসায়নিক ওই রসুন চাষের সময় ব্য়বহার করা হয়, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য় অত্যন্ত ক্ষতিকর। তাই ভারতে এই রসুন ঢুকতে দেওয়া হয় না। আর চিনা আদাও খাওয়া হয় না ভারতে। তবে বাংলাদেশের মানুষ আপাতত নিরুপায়। তাই ওই আদাই খেতে হচ্ছে।

সেই সঙ্গে আকাশ ছুঁয়েছে আলুর দাম। প্রতি ভারত থেকে আলু রফতানি বন্ধ হতেই মাথায় হাত পড়েছে বাংলাদেশের। ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে পর্যন্ত আলু বিক্রি হচ্ছে। নতুন আলুর দাম কেজি প্রতি ১০০ টাকা, লাল আলুর দাম কেজি প্রতি ৮০ টাকা। কিছুদিন পরই শুরু হচ্ছে রমজান মাস। তার মধ্যে যাতে অন্তত কিছুটা হলেও আলুর দাম কমে, সেইদিকেই তাকিয়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষ।

যদিও ভারত এবং বাংলাদেশের মধ্যে চলা কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদাবি রফতানি খোলা আছে। গত কয়েক দফায় আলু বাদে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস রফতানি হচ্ছে সে দেশে। যদিও সে দেশর অন্যতম রাজনৈতিক দল খালেদা জিয়ার বিএনপি ভারতীয় পণ্য ব্যবহার না করার ডাক দিয়েছেন। এমনকি ভারত থেকে যাওয়া আলু-পেঁয়াজ সহ এমন বউ জিনিস অন্য দেশ থেকে রপ্তানি বাংলাদেশ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তবে বাজারে যেভাবে সমস্ত জিনিসর দাম বাড়ছে তাতে ক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+