মোদীর ভয়ে ঘুম উড়েছে ইউনূসের, সংখ্যালঘু নির্যাতন ফের মানল বাংলাদেশ! একাধিক সংখ্যাগুরুকে গ্রেফতার পুলিশের

Bangladesh-India: ভারতের (India) প্রবল চাপে ফের একবার মাথা নত করল বাংলাদেশ (Bangladesh) ! সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করল ঢাকা পুলিশ। গত কয়েকদিন আগেই সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে বলে মেনে নেয় বাংলাদেশ। জানায় আওয়ালী লিগ সরকারের পতনের পর থেকে অক্টোবর পর্যন্ত ঠিক কতগুলি হামলার ঘটনা সংখ্যালঘু

হিন্দুদের উপর ঘটেছে। এমনকি প্রত্যেক ঘটনায় কতজনকে গ্রেফতার করা হয়েছে তাও জানায়। তাৎপর্যপূর্ণ ভাবে তার আগেই সে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূত হিসাবে পা রাখেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বৈঠক করেন বাংলাদেশের বিদেশসচিব, বিদেশ উপদেষ্টা সহ একাধিক আধিকারিকদের সঙ্গে। এমনকি বৈঠক হয় প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গেও (Bangladesh-India) ।

Bangladesh-India

দফায় দফায় দীর্ঘ বৈঠক শেষে তাৎপর্যপূর্ণ ভাবে ঢাকার মাটিতে দাঁড়িয়েই সংখ্যালঘু নির্যাতন নিয়ে মুখ খোলেন বিক্রম মিশ্রি। নিরাপত্তা দেওয়ার দাবি জানান। আর এরপরেই ভোল বদল দেখা যায়। এরমধ্যেই সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ফের একবার কড়া পদক্ষেপ করল বাংলাদেশ।

জানা যাচ্ছে, গত কয়েক দিন আগে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় অবশেষে চারজনকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ।

এই বিষয়ে প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ সদর দফতত থেকে বলা হয়েছে, ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। ব্যাপক উত্তেজনার ঘটনা ঘটে। আর সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+