Bangladesh-India: ভারতের প্রবল চাপে দিশেহারা ইউনূস! দরজা খুলল বা‌গেরহাটের জেলের, মুক্ত ৬৪ জন ভারতীয়

Bangladesh-India: ভারতের প্রবল চাপ! বা‌গেরহাট কারাগারে থাকা ৬৪ ভারতীয় জে‌লে‌কে মু‌ক্তি দিল বাংলাদেশ। গত বছর ভুল করে বাংলা‌দে‌শের জল‌সীমায় ঢুকে পড়েন একাধিক ভারতীয় জেলে। যার মধ্যে রয়েছেন বহু বাংলার মৎস্যজীবীও। অবশেষে আজ বৃহস্পতিবার অর্থাৎ ২ জানুয়ারি দুপু‌রে বা‌গেরহাট কারাগার থে‌কে মু‌ক্তি দেওয়া হয়। শুধু তাই নয়, একেবারে বি‌শেষ নিরাপত্তায় কোস্টগা‌র্ডের বা‌সে ক‌রে সমস্ত ভারতীয় মৎস্যজীবীদের মোংলায় নিয়ে যাওয়া হয়েছে।

কারাগার থেকে ছাড়া পেলেও হস্তান্তরের ক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়া আছে বলেই খবর। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ এবং ভারতীয় কোস্টগার্ডের (Bangladesh-India) একটি বৈঠক হওয়ার কথা আছে। আর এরপরেই ভারতীয় জেলে দীর্ঘ সময় ধরে মৎস্যজীবীদের ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।

yunush

বাগেরহাটের জেলের জেল সুপার শঙ্কর কুমার মজুমদার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, গত বছর অর্থাৎ ২০২৪ সালের ১৮ অক্টোবর ৪৮ জন এবং গত ২১ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আদালতে নির্দেশে জেলে নিয়ে আসা হয়। এরপর থেকে জেলেই ছিলেন ৬৪ জন ভারতীয় মৎস্যজীবী। আজ বৃহস্পতিবার তাদের সবাইকে জেলমুক্ত করা হয় বলে জানিয়েছেন শঙ্করবাবু।

অন্যদিকে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া আধিকারিক লেফটেন্যান্ট বি এন মুশফিক-উস সালেহীন জানিয়েছেন, বাগেরহাট কারাগার থেকে মুক্তি পাওয়া জেলেদের বিশেষ নিরাপত্তায় মোংলায় নিয়ে যাওয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ ও ভারতীয় ভারতীয় জলসীমায় দুই দেশের কোস্টগার্ডের বৈঠক হবে। আর এর মাধ্যমেই ভারতীয় কোস্টগার্ডের কাছে জেলেদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সে দেশের কোস্ট গার্ডের আধিকারিকদের।

ওপার বাংলার জেলে আটকে থাকা বাংলার জেলেদের ছাড়াতে প্রথমদিন থেকে তৎপর ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কেন্দ্রের কাছে আবেদন জানান তিনি। অন্যদিকে আটক থাকা মৎস্যজীবীদের পরিবারের দিকেও বিশেষ নজর রেখেছিলেন। এজন্য সুন্দরবন উন্নয়নমন্ত্রীকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। জানা গিয়েছে, মৎস্যজীবীদের ছাড়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে কুটনৈতিক স্তরে আলোচনা হয়েছে। এবং দুদেশের মধ্যে যে চুক্তি আছে সেই অনুযায়ী ছাড়া হচ্ছে বলেই খবর।

দেরিতে হলেও বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বোধদয়ে খুশি মৎস্যজীবীদের পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+