India-America: দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মোড়! ভারতের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক আমেরিকার
India-America: ভারত এবং আমেরিকার দুই দেশের গুরুত্বপূর্ণ দফতরের বৈঠক হয়ে গেল নয়াদিল্লিতে। বিদেশমন্ত্রক এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে এই বৈঠক হয় সে দেশের এই দুই দফতরের। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিকেন এবং প্রতিরক্ষাসচিন লয়েড অস্টিন। ভারতের তরফে উপস্থির ছিলেন দুই মন্ত্রকের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী রাজনাথ সিং এবং এস জয়শঙ্কর।
মূলত ভারত এবং আমেরিকার (India-America) দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় উঠে এসেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি থেকে শুরু করে ইসরায়েল-হামাস যুদ্ধও। সুত্রের খবর, ভারত এবং আমেরিকা যেভাবে প্রযুক্তি, মহাকাশ গবেষণা সহ বিভিন্ন বিষয়ে যৌথ ভাবে কাজ করছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছেন, ভারত এবং আমেরিকা (India-America) যৌথ ভাবে কোন পথে এগিয়ে যেতে পারে তা নিয়েই আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী আরও জানিয়েছে, নিরাপত্তা-প্রযুক্তি ক্ষেত্রে সম্পর্ক থেকে শুরু করে ভারত এবং আমেরিকার মেলবন্ধনের লক্ষ্যে কাজ করতে হবে। এই প্রসঙ্গে জয়শঙ্কর জানিয়েছেন, ২ লাখ ৭০ হাজার ভারতীয় এই মুহূর্তে আমেরিকায় পড়াশোনা করছে। মার্কিনমুলুকে প্রবাসী ভারতীয়ের সংখ্যা ৪৪ লাখ।
অন্যদিকে ইসরায়েল এবং হামাস যুদ্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী। বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগ বাড়ছে। তবে ভারত (India-America) সবসময় শান্তি বজায় রাখার পক্ষে। পাশাপাশি আলোচনার মাধ্যমে সমস্যা সমধানের কথাও এদিন বলেন এস জয়শঙ্কর।












Click it and Unblock the Notifications