২০১৩ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দেশের তালিকায় ভারত

২০১৩ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দেশের তালিকায় ভারত
জেনেভা, ২০ ফেব্রুয়ারি : গত বছর খবর সংগ্রহ করতে গিয়ে ১৩৪ জন সাংবাদিক ও সংবাদমাধ্য়মকর্মী মারা গিয়েছেন। এদের মধ্য়ে অধিকাংশই ইচ্ছাকৃতভাবে কারও নিশানা হয়ে মারা গিয়েছেন। ইন্টারন্যাশনাল নিউজ সেফটি ইনস্টিটিউট (আইএনএসআই)-এর রিপোর্টে এমনটাই জানা গিয়েছে।

ওই রিপোর্ট অনুয়ায়ী, সশস্ত্র হামলায় ৬৫ জন মারা গিয়েছেন। য়ার মধ্যে ২০ জন সিরিয়ার গৃহযুদ্ধে এবং ইরাকে ১৬ জন সাংবাদিক মারা গিয়েছেন। অন্যদিকে অপরাধমূলক ঘটনা ও দুর্নীতির বিষয়ে খবর সংগ্রহ করতে গিয়ে ৫১ জন মারা গিয়েছেন। দুর্ঘটনায় মারা গিয়েছেন ১৮ জন।

সিরিয়া এবং ইরাকের পরে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দেশের বলে যে নামগুলি ওই রিপোর্টে উঠে এসেছে তা হল ফিলিপিন্স,ভারত ও পাকিস্তান। এই শহরগুলিতে যথাক্রমে ১৪, ১৩ ও ৯ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে।

সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দেশের তালিকায় চতুর্থ নম্বরে ভারত, পাঁচে পাকিস্তান

২০১২ সালে ১৫২ জন সাংবাদিকের মৃত্যু হয়েছিল। কিন্তু একইসঙ্গে তাল মিলিয়ে হেনস্থা,হুমকি, অপহরণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যার কোনও রিপোর্ট হয়নি।

রিপোর্টে জানানো হয়েছে স্থানীয় বা আঞ্চলিক সাংবাদিকরাই মূলত পীড়িত হয়। গত বছর ১৩৪ জনের মধ্যে ১২৩জনই স্থানীয় সাংবাদিক ছিল হয় বলেও ওই রিপোর্টে জানানো হয়েছে। মূলত গুলি করে মারার পন্থাটাই বেশি করে দেখা গিয়েছে এক্ষেত্রে। ৮৫ জনের এভাবে মৃত্যু হয়েছে।

বাকিদের মধ্যে বিস্ফোরণ, কুপিয়ে খুন বা বেধড়ক মারধরের ফলে মৃত্যুর ঘটনাও দেখা গিয়েছে। গত দুবছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দেশের তালিকায় ঢুকে পড়েছে ভারতও। ভারতও যে সাংবাদিকদের জন্য খুব এখটা নিপারদ নয় সে বার্তাই কার্যত স্পষ্ট হয়েছে এই রিপোর্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+