শুল্ক সংঘাতের মধ্যেই বাণিজ্য চুক্তি নিয়ে দরাদরি ট্রাম্পের! ভারত সহ একাধিক দেশের সঙ্গে আলোচনার সম্ভাবনা
India-America: বাণিজ্য চুক্তি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা জারি রেখেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে ভারত, ইউরায়েল, ভিয়েতনামের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন বলে সূত্রের খবর। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও চুক্তিতে না পৌঁছতেও আমদানির উপর নতুন ট্যারিফ বসানো হতে পারে। আর সেই কারণেই চলছে বিশেষ এই আলোচনা।
'ট্রুথ সোশ্যাল' প্লাটফর্ম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি তাঁকে বলেছেন যে আমেরিকার সঙ্গে চুক্তি করতে সমর্থ হলে ট্যারিফ শূন্যতে নামিয়ে আনতে হবে। ট্রাম্পের লিখেছেন, আমি ওকে ধন্যবাদ জানাতে চাই। শীঘ্রই আমরা বৈঠকে বসব।

সিএনএনে'র একটি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে দরাসরি করছেন। যা সফল হলে প্রস্তাবিত ট্যারিফ কার্যকর করা বন্ধ হবে। ইতিমধ্যেই একাধিক ছোট দেশের সঙ্গে দরাদরি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদিও এই সংখ্যাটা নতুন ট্যারিফ নীতির নিরিখে অনেকটাই কম বলে দাবি ওই সংবাদমাধ্যমের। চিন এবং কানাডা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারাও পাল্টা অতিরিক্ত ট্যারিফ বসাবে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউস সূত্রে জানা যাচ্ছে, আগামী ৯ এপ্রিল রাত ১২ টার পর থেকে কার্যকর হতে চলেছে নতুন ট্যারিফ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়ে আরও জানিয়েছেন, শুল্ক নিয়ে নিজে একাধিক দেশের সঙ্গে কথা বলবেন। সব দেশের সঙ্গেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই তালিকায় আছে ভারতের নামও। এমনটাই এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত ২ এপ্রিল বিশ্বের একাধিক দেশের উপর 'পারস্পারিক শুল্ক' চাপিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই তালিকায় তাৎপর্যপূর্ণ ভাবে রয়েছে ভারতের নামও। ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ২৬ শতাংশ হারে শুল্ক আরোপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প অবশ্য বলেন, ওয়াশিংটনের উপর দেশগুলি যে হারে শুল্ক চাপায়, তার অর্ধেক পারস্পারিক শুল্ক হিসেবে আরোপ করা হয়েছে।
এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, বর্তমানে আমেরিকার উপর আমদানিকৃত পণ্যে ৫২ শতাংশ শুল্ক চাপিয়েছে ভারত। আর তাই অর্ধেক হিসেবে ২৬ শতাংশ পারস্পারিক শুল্ক চাপানো হয়েছে। যদিও ভারতের তরফে আমেরিকার সঙ্গে নির্দিষ্ট বাণিজ্য চুক্তির কথা বলা হচ্ছে। এই বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications