India-America: ভারত যদি চাপায়, আমরাও তাহলে...মসনদে না বসেই ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের
India-America: এখনও মার্কিন প্রেসিডেন্ট পদে বসেননি! আগামী মাসে মার্কিন মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। আর তার আগেই ভারতকে হুমকি (Donald Trump tariff threat) প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন শেষ শেষ হয়েছে। আর এই নির্বাচনের আগে কর ইস্যুতে একাধিকবার মুখ খুলেছেন ট্রাম্প। চিন সহ একাধিক দেশের উপর করের বোঝা বাড়তে বলে ইঙ্গিত দিয়েছিলেন। এবার সরাসরি এই ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি আমেরিকার।
সে দেশের ভাবী প্রেসিডেন্টের (Donald Trump) দাবি, মার্কিন পণ্যের উপর যত কর বসানো হবে, ঠিক ততটাই ভারতীয় পণ্যের উপর কর বসানো হবে। ট্রাম্পের দাবি, মার্কিন সমস্ত পণ্যের উপরেই কর বসাচ্ছে, কিন্তু আমেরিকা তা কখনই করছে না। অনেকে পণ্যের উপরে কর খুবই নগন্য। তবে এভাবে চলতে থাকলে পাল্টা সমস্ত পণ্যের উপরেই কর বসানোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। আর এহেন বক্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক (India-America) ।

সে দেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই বিষয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানান, এক্ষেত্রে স্বচ্ছতা থাকাটা খুবই প্রয়োজনীয়, ১০০ শতাংশ শুল্ক যদি মার্কিন পণ্যের উপর ভারত চাপায় তাহলে আমেরিকাকেও টঘিক সমপরিমান কর চাপাতে হবে। ভারত যেভাবে মার্কিন পণ্যের উপর শুল্ক চাপায়, তেমন আমেরিকা করে না বলে এদিন কার্যত নরেন্দ্র মোদী সরকারকে মনে করিয়ে দেন বন্ধু ট্রাম্প। ভারতের পাশাপাশি ব্রাজিলকেও কার্যত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন।
ভাবী মার্কিন প্রেসিডেন্টের দাবি, ব্রাজিলও অনেক শুল্ক চাপায়। এই বিষয়ে সে দেশকেও সতর্ক করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, কর নিয়ে ট্রাম্প যখন ভারতকে নরমে-গরমে বার্তা দিচ্ছে ঠিক সেই সময় মনোনীত ভাবী কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিকের গলাতেও একই বক্তব্য শোনা গিয়েছে। দুদেশের পারস্পরিক সুবিধা নীতি আগামিদিনে নতুন প্রশাসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে দাবি করেছেন লাটনিক। তাঁর কথায় যে আচরণ করা হবে, তাই ফেরত দেওয়া হবে।
ভাবী কমার্স সেক্রেটারি'র এহেন মন্তব্য ঘিরেই আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছে বলে দাবি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো। এই অবস্থায় দুই দেশ আলোচনা করে সমস্যার সমধান করবে বলেই আশা। যদিও অন্য অংশের দাবি, যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন তাতে ভারত এবং আমেরিকার সম্পর্ক আগামীদিনে চ্যালেঞ্জের মুখে পড়বে না তো?












Click it and Unblock the Notifications