দাউদ প্রসঙ্গে পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত ! বিশ্বমঞ্চে চরম বার্তা দিল্লির
পাকিস্তান গত সপ্তাহেই বলেছিল যে আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ তাঁদের দেশে নেই। আর তার পর ভারতীয় গোয়েন্দাদের হাতে আসা একাধিক তথ্য প্রমাণ জানিয়ে দিয়েছে পাকিস্তনের করাচিতে রয়েছেন দাউদ।
পাকিস্তান গত সপ্তাহেই বলেছিল যে আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ তাঁদের দেশে নেই। আর তার পর ভারতীয় গোয়েন্দাদের হাতে আসা একাধিক তথ্য প্রমাণ জানিয়ে দিয়েছে পাকিস্তনের করাচিতে রয়েছেন দাউদ। আর বিশ্বমঞ্চে এদিন ফের একবার দাউদ প্রসঙ্গে পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সইদ আকবরউদ্দিন ডি গ্যাং সম্পর্কে কার্যত মুখো খুলে দিয়েছেন ইসলামাবাদের।

সন্ত্রাস একটি সংগঠিত অপরাধ!
আকবরউদ্দিন জানান, সন্ত্রাস একটি সংগঠিত অপরাধ। এরপর একধাপ এগিয়ে ভারতের প্রতিনিধি বিশ্ব দরবারে জানান, ' সন্ত্রাসের আঁতুর ঘর পাকিস্তানে থেকে ডি কম্পানির অবৈধ আর্থিক লেনদেন আরও স্পষ্ট করে সেদেশে দাউদের অবস্থান। পাশাপাশি তা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত ক্ষতিকারক। '

সন্ত্রাসবাদকে চালায় দাউদের গ্যাং!
এদিন স্পষ্ট বার্তায় বিশ্বমঞ্চে বোকোহারাম, আল শবাব.,ইসিলের মতো জঙ্গি সও লুঠপাট কারী সংগঠনের সঙ্গে দাউদের গ্যাং এর তুলনা টেনে আকবরউদ্দিন স্পষ্ট করে দেন যে এশিয়ার দাউদ কিভাবে সন্ত্রাসের অন্যতম নাম হয়ে উঠছে।

জঙ্গি শিবির ইসিলের মতো করে খতম করা হোক দাউদ গ্যাংকে
আইএসআইএস এর অন্যতম জঙ্গি শাখা ইসিলকে যেভাবে সিরিয়ার বুক থেকে খতম করতে উদ্যোগ নিয়েছিল বিশ্ব, সেভাবেই যেন দাউদের গ্যাং কে খতম করা হয়, সেদিকেই বিশ্বের নজর কেড়েছে আকবরউদ্দিনের ভাষণ। এদিনের ভারতের প্রতিনিধিনি সাফ জানান যদি দাউদ ও তার গ্যাং আইএসাইএস -এর কায়দায় খতম করা হয়, তাহলে তা এশিয়ার পক্ষে মঙ্গল হবে.












Click it and Unblock the Notifications