এক বেলা 'খালি পেটে'ই কাটছে দিন! বাংলাদেশিদের কষ্ট দেখেই ভারত যা করল ভাবতেও পারবেন না

India-Bangladesh: ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ছে উত্তেজনা। কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে মাঝে মধ্যেই বিএসএফ এবং বিজিবির মধ্যে বাড়ছে সংঘাত। দফায় দফায় বাংলাদেশ থেকে ভারতকে দেওয়া হচ্ছে হুমকি। বাদ পড়ছেন না ইউনূসের উপদেষ্টারাও। এর মধ্যেই ফের একবার বাংলাদেশে চাল পাঠাল ভারত! ক্ষমতায় আসলেও কার্যত বাংলাদেশের মধ্যে কোনও নিয়ন্ত্রণ নেই নোবেলজয়ীর। হু হু করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।

বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। বাড়ছে বেকারত্ব। এই অবস্থায় ফের একবার বাংলাদেশে দিকে সাহায্যের হাত বাড়াল ভারত (India-Bangladesh)। পাঠানো হল চাল। প্রায় ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল সে দেশে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের বাজারে অন্যান্য জিনিসের মতোই চালের দাম আকাশছোঁয়া। আর তা কিনতে হিমশিম খেতে হচ্ছে ওপারের খেটে খাওয়া মানুষের।

rice

বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে এই চাল আমদানি করা হয়েছে। প্রায় ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে ভারতীয় জাহাজ এমভি বিএমসি প্যানডোরা পৌঁছে গিয়েছে বলে দাবি করেছেন সে দেশের আধিকারিকরা। এবারই নতুন নয়, গত কয়েকমাসে একাধিকবার ভারত থেকে বাংলাদেশ চাল আমদানি করেছে। কখনও ট্রেনে আবার কখনও জাহাজে করে এই চাল পাঠানো হয়েছে।

ওপার বাংলায় বিপুল চালের চাহিদা মেটানো হয়েছে। কিন্ত্য এখনও দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যদিও বাংলাদেশের মানুষ এবং ব্যবসায়ীদের দাবি, বাজারের উপর কোনও নিয়ন্ত্রণ নেই সরকারের। আর এই সুযোগে বেশ কিছু অসাধু ব্যবসায়ী চাল নিয়ে দুর্নীতি করছে বলে অভিযোগ। শুধু ভারতই নয়, জি টু জি ভিত্তিতে মায়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল কিনেছে বাংলাদেশ। এমভি এটিএন ভিক্টরি জাহাজে করে বিপুল সেই চাল চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়েছে বলেও সে দেশের সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

উভয় দেশ থেকেই খাদ্য অধিদফতর চাল আমদানি করেছে জানিয়ে সে দেশের আধিকারিকরা জানিয়েছেন, দ্রুতই ভারত এবং মায়ানমার থেকে আমদানি করা জাহাজ থেকে চাল খালাস শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, দ্রুত সেই চাল বাংলাদেশের বাজারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও দাবি। প্রশাসনের আশা, বিপুল এই চাল বাজারে পৌছলে দ্রুত দাম কমতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+