আলু-পেঁয়াজের দামে হাত পুড়ছে, এবার সোনার দাম বেড়ে হল এক লাখ ৪০ হাজার! ইউনূসের সরকার থাকবে তো?
Bangladesh: নতুন বাংলাদেশে আলু-পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া! বাজারে গিয়ে হাত পুড়ছে আম আদমির। যা নিয়ে ক্রমশ ক্ষোভ ছড়াচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে। ইউনূস সরকার দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ বলেও প্রকাশ্যে অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছে। আর এর মধ্যেই এবার আরও একবার দাম বাড়ল সোনার। তাৎপর্যপূর্ণ ভাবে মাত্র দুদিনের ব্যবধানে বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ল।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)- এর তরফে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে (Bangladesh)। সেই অনুযায়ী, ভরিতে এবার সর্বোচ্চ এক হাজার ৯৩২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪০ হাজার ২৭১ টাকা (বাংলাদেশের মুদ্রায়)। যা এত দিন ছিল এক লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা।

আজ বৃহস্পতিবার থেকেই বর্ধিত দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। মাত্র দুদিনের ব্যবধানে ফের একবার সোনার দাম বাড়ানোর ঘোষণায় চরম ক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এই ভাবে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্তে সে দেশের ক্ষুব্ধ মানুষরা বলছেন, শাক সবজি খাওয়া তো দূর, কেনা পর্যন্ত যাচ্ছে না।
এবার সোনাও সে দেশের বসবাসকারী সাধারণ মানুষ কিনতে পারবেন না বলেই দাবি করা হচ্ছে। যদিও পরিস্থিতি বদলের কথা বলা হচ্ছে। দাম যাতে নিয়ন্ত্রণের মধ্যেই রাখা যায় সেই চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের বাজারে পুরানো আলু ৭০ থেকে ৮০ টাকায় (বাংলাদেশের মুদ্রায়) বিক্রি হচ্ছে। অন্যদিকে নতুন আলুর দাম ১০০ টাকা (বাংলাদেশের মুদ্রায়) ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে ভারত থেকে আলু যাওয়া বিওন্ধ রয়েছে সে দেশে। ফলে হু হু করে দাম বাড়ছে। তবে পেঁয়াজের দাম গতকয়েকদিন ধরে হু হু করে বাড়ছিল। তবে গত কয়েকদিনে সে দেশে টন টন পেঁয়াজ সীমান্ত পার করে পাঠিয়েছে ভারত।
নাসিক সহ একাধিক রাজ্যের পেঁয়াজ পাথানো হয়েছে। আর তাতে এক ধাক্কায় অনেকটাই নিয়ন্ত্রণে করা গিয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যমে জানিয়েছেন সবজি বিক্রেতারা। তবে চাহিদা থাকায় কত দিন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে তা নিয়ে আশঙ্কা। সব জিনিসের দাম বৃধি নিয়ে ক্ষোভ উগরে পড়ছে বাংলাদেশিদের। অনেকেই ইউনূস সরকার ব্যর্থ বলে সরে যাওয়ার দাবিও জানাচ্ছেন।












Click it and Unblock the Notifications