পুড়তে শুরু করতেই আদানিকে মনে পড়ল ইউনূস প্রশাসনের! মোদী ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছে বড় দাবি বাংলাদেশের

India-Bangladesh: বাংলাদেশেও হু হু করে বাড়ছে গরম! ইতিমধ্যে সেখানে একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে বলে খবর। এমনকী আগামী ২৪ ঘণ্টায় আরও গরম বাড়বে বলে পূর্বাভাস। গরম বাড়তেই বাড়ছে গরমের চাহিদাও। আর সেই চাহিদা মেটাতে গৌতম আদানিই এখন 'ভগবান' সে দেশের মানুষের কাছে। বাংলাদেশে বিপুল বিদ্যুৎ সাপ্লাই করে থাকেন ভারতীয় শিল্পপতি। মাঝে দীর্ঘ সময় টাকা না মেটানোয় অন্তবর্তী সরকারের সঙ্গে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয় আদানি গোষ্ঠীর সঙ্গে।

যদিও গরম বাড়তেই একেবারে উলাটপুরান! জানা গিয়েছে বিপুল চাহিদা থাকায় বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে গৌতম আদানির প্রতিষ্ঠান (Adani Power) আদানি পাওয়ার। এর আগে অর্থ পরিশোধ বাকি থাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে কমে গিয়েছিল। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এখন নিয়মিতভাবে কোম্পানিকে অর্থ পরিশোধ করছে বলে দাবি সে দেশের সংবাদমাধ্যমের।

gautam adani

আর তা মেটাতেই চুক্তি অনুযায়ী ওপারে বিদ্যুৎ পাঠাচ্ছে আদানিদের এই সংস্থা। তবে বাকি থাকা টাকার কতটা মেটানে হয়েছে তা সেদেশের বিদ্যুৎ সরবরহকারী সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড প্রকাশ্যে আনেনি। তবে পূর্ববর্তী ঋণের পরিমাণ ৮৫০ মিলিয়ন ছিল বলে দাবি সে দেশের সংবাদমাধ্যমে। তবে এই অর্থ বর্তমানে ৮০০ মিলিয়ন ডলারে নেমে এসেছে এবং আগামী ছয় মাসে পরিশোধ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি।

বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম স্থানীয় সংবাদমাধ্যম যুগান্তরকে জানিয়েছেন, আদানিকে নিয়মিত ভাবে অর্থ পরিশোধ করা হচ্ছে। সেই অনুযায়ী প্রয়োজন অনুসারে বিদ্যুৎ নেওয়া হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ইতিমধ্যে আদানি পাওয়ার লিমিটেড বৃদ্ধি করেছে বলেও এদিন জানানো হয়েছে বিপিডিবির তরফে। ফলে প্রবল গরমে বিদ্যুৎের অভাবে ভগতে হবে না সে দেশের সাধারণ মানুষকে।

Take a Poll

ক্রমশ বকেয়ার পরিমান বাড়ছিল। একের পর এক পেমেন্ট মিস হচ্ছিল। এই অবস্থায় ভারতের ঝাড়খন্ডের ১,৬০০ মেগাওয়াট প্ল্যান্ট থেকে বিদ্যুৎের সরবরাহ বাংলাদেশে কমিয়ে দেয় আদানি পাওয়ার। গত বছর নভেম্বর থেকেই এই ইস্যুতে সংঘাত তৈরি হয়। সেই সময় শীতকাল থাকাইয়ত বাংলাদেশও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেওয়ার আবেদন জানায় আদানিকে। কিন্ত্যু অবস্থার বদল ঘটেছে। গরম ৩৮ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাবাহস। আর সেই ইঙ্গিত পেতেই আদানি টাকা মিটিতে বিদুয়ত নিচ্ছে বাংলাদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+