কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ নিয়ে ক্ষিপ্ত ইমরান! পুলওয়ামার মতো ঘটনার হুঁশিয়ারি
কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ এবং রাজ্যকে দ্বিখণ্ডিত করার প্রশ্নে ক্ষিপ্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ এবং রাজ্যকে দ্বিখণ্ডিত করার প্রশ্নে ক্ষিপ্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পুলওয়ামার মতো হামলার ঘটনা আবার ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেদেশের সংবাদ সংস্থা ডন এমনটাই জানিয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের সংসদে ইমরান বলেছেন, তিনি যা পূর্বাভাস দেন তা ঘটে থাকে। ওই ঘটনা ঘটলে ফের পাকিস্তানের ওপর দোষ চাপানো হবে। তবে ভারত যদি হামলা চালায় পাকিস্তান তার পাল্টা জবাব দেবে বলেও জানিয়েছেন তিনি।
নিজেই প্রশ্ন করেছেন, কী ঘটতে পারে। ভারত হামলা করলে পাকিস্তান জবাব দেবে। আর দুপক্ষের যুদ্ধ শুরু হয়ে যাবে। যদি তারা যুদ্ধ শুরু করেন, তাহলে শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ চালিয়ে যাবেন। সেই যুদ্ধে কে জিতবে? নিজেই উত্তর দিয়েছেন কেউই জিততে পারবে না। তবে বিশ্ব জুড়ে তার মারাত্মক পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে এদিন ভারতের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত এবং পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে ইমরান বলেন, দেশের অর্থনীতির প্রয়োজনে সরকারের প্রাথমিক কাজ হল সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতিতে চেষ্টা করা।
প্রতিবেশী দেশগুলিতে তার সফরের কথাও উল্লেখ করে ইমরান। তিনি বলেন, ভারতের সঙ্গে তিনি কথা বলেছেন। তাদের বলেছেন, ভারত যদি এক পা এগোয়, তাহলে পাকিস্তান দু-পা এগোবে। পাকিস্তানের মাটি থেকে জঙ্গিদের মদত দেওয়া প্রসঙ্গে ইমরান বলেন, আর্মি পাবলিক স্কুলে হামলার পর থেকেই সে দেশের সবকটি রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের মাটিকে জঙ্গি ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তবে তার মনে হয়েছে ভারত আলোচনা চালিয়ে যেতে উৎসাহী নয়।












Click it and Unblock the Notifications