একই ফ্রেমে দুই মার্কিন প্রেসিডেন্ট, টুইটারে ছবি পোস্ট করলেন ট্রাম্প
একই ফ্রেমে দুই মার্কিন প্রেসিডেন্ট, টুইটারে ছবি পোস্ট করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার ছবি। টুইটারে শুক্রবার এমন ছবি পোস্ট করেছেন ট্রাম্প। যদিও সেটা একেবারেই আসল নয়, পুরোটাই ফটোশপের কারসাজি।

ট্রাম্প এই ছবিটি পোস্ট করেছেন কোনও ক্যাপশন ছাড়াই। তবে ছবিটি দেখে বোঝা যাচ্ছে, ট্রাম্প অতীতে ওবামার বিরুদ্ধে তাঁর ওপর চরবৃত্তির অভিযোগ এনেছিলেন। টুইটারের ছবিটিও সেই ইঙ্গিতই দিচ্ছে। এডিট করা ছবিতে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প টাওয়ারে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং বারাক ওবামা বহুতলের বাইরে জানলা দিয়ে ঝুলে রয়েছেন, হাতে রয়েছে দূরবীন, ভেতরে উঁকি মারছেন তিনি।
— Donald J. Trump (@realDonaldTrump) January 24, 2020
যদিও ওবামার বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ প্রমাণ করা যায়নি। একমাস আগেই বিচার বিভাগের ইনস্পেক্টর জেনারেল মাইকেল হরোউইটস এই অভিযোগ অপ্রমাণিত বলে ঘোষণা করেছেন। এর আগেও ট্রাম্প এ ধরনের ফটোশপে এডিট করা ছবি নিয়ে টুইটারে পোস্ট করে নেটিজেনদের কাছে হাসির পাত্র হয়েছেন।












Click it and Unblock the Notifications