করোনার থাবায় গত ২৪ ঘন্টায় ইরানে মৃত ৪৯

করোনার থাবায় গত ২৪ ঘন্টায় ইরানে মৃত ৪৯

করোনা ভাইরাসের সংক্রমণে একদিনে মৃতের সংখ্যার নিরিখে অতীতের সমস্ত রেকর্ডকে পিছনে ফেলল ইরান। রবিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে করোনা ভাইরাসের সংক্রমণে গোটা দেসে ৪৯ টি নতুন মৃত্যুর খবর জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় ৭৪৩ টি নতুন সংক্রমণের খবর

গত ২৪ ঘন্টায় ৭৪৩ টি নতুন সংক্রমণের খবর

ইরানের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর একটি বিবৃতিতে জানিয়েছেন গোটা দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণের জেরে কমপক্ষে ১৯৪ জন মারা গেছেন। পাশাপাশি গত ২৪ ঘন্টার মধ্যে ৭৪৩ টি নতুন সংক্রমণের খবরও নথিবদ্ধ হয়েছে বলে জানান তিনি।

গোটা দেশে আক্রান্ত ৬,৫৬৬

গোটা দেশে আক্রান্ত ৬,৫৬৬

বর্তমানে এখনও পর্যন্ত গোটা ইরানে মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৬৬-র গণ্ডি ছাড়িয়েছে বলে তিনি জানিয়েছেন। গোটা দেশের মোট ৩১টি প্রদেশে বর্তমানে এই ভাইরাসটি থাবা বসিয়েছে বলেও জানা যাচ্ছে। দেশের রাজধানী তেহরানেই আক্রান্তের সংখ্যা সর্বাধিক বলে জানা গেছে।

তেহরানে আক্রান্ত ১৮০৫

তেহরানে আক্রান্ত ১৮০৫

তেহরানে এখনও পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে ১৮০৫ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে অন্যান্য প্রদেশের পরিস্থিতি ক্রমাগত অবনতির পথে এগোচ্ছে বলেও খবর। তেহরানের দক্ষিণে শিয়া নগর কোমে ও তার আশেপাশে ৬৮৫ টি নতুন করোনা আক্রান্তকে শনাক্ত করা গেছে বলেও জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+