শান্তি ও উন্নয়নে জোর, তালিবানি চোখরাঙানির মাঝেই আফগান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর
শান্তি ও উন্নয়নে জোর, তালিবানি চোখরাঙানির মাঝেই আফগান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর
দিন যত গড়চ্ছে ততই ক্রমে খারাপ হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। ইতিমধ্যেই দেশের বিস্তৃর্ণ অঞ্চলের দখল নিতে শুরু করেছে তালিবানেরা। সেনার সঙ্গে সংঘর্ষ ক্রমেই বাড়ছে উত্তরাংশে। এদিকে এই উত্তেজনাময় পরিস্থিতিতে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে দেখা করলেন ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সঙ্কটময় পরিস্থিতিতে দাঁড়িয়েও বর্তমানে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের উপরেই জোর দিচ্ছে ভারত।

দুশান্বেতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বিদেশমন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার পর সংযোগ সম্মেলনের অংশ হিসাবে বর্তমানে জয়শঙ্কর উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ সফরে গিয়েছেন। আর সেখানে গিয়েই গনির সঙ্গে দেখা করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা হতেই বর্তমানে গোটা দেশেই ক্রমেই বেড়ে চলেছে তালিবানি আগ্রাসন। গত মাসেই বালখ প্রদেশের প্রায় ৯ জেলা দখলে নিয়েছে তালিবানিরা। এ ছাড়াও প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের কাছে ঘাঁটি গেড়েছে তারা।
অন্যদিকে বুধবার পাকিস্তানের সীমান্ত-ঘেঁষা কন্দাহার প্রদেশের স্পিন বলডাক শহরের দখল নেয় তালিবানিরা। এদিকে মে মাসের শুরুতে আফগানিস্থান থেকে সেনা সরানো শুরু করেছে আমেরিকা। ১১ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে দেশজুড়ে তালিবান উত্থানের মুখে কয়েকদিন আগেই বালখ সফরে গিয়ে কড়া হুশিয়ারি দিতে দেখা যায় আফগান প্রেসিডেন্টকে।
সংঘর্ষ না থামালে তালিবানি মেরুদণ্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিতে দেখা যায় তাঁকে। এদিকে আফগানিস্তানের সীমান্তবর্তী শহরগুলিই দেশের জাতীয় আয়ের অন্যতম উৎস। আর সেকথা খুব ভালো করে জানে তালিবানিরা। আর সেকথা মাথায় রেখেই প্রথম এই সমস্ত অঞ্চলগুলিতে আগ্রাসন বাড়িয়েছে তারা। জন্য তালিবানি আগ্রসন ঠেকাতে বহু আগেই দিল্লির সাহায্য চেয়েছে আফগানিস্তান। এমতবস্থায় তাশখন্দে জয়শঙ্করের উপস্থিতি যে বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications