দেশে বাড়তে থাকা সংক্রমণের মধ্যেও করোনা জয় করলেন পাকিস্তানের ১০৫ বছরের বৃদ্ধ
কলকাতায় ৯৯ বছরের বৃদ্ধ করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার পর আবারও কোভিড জয় করে ফিরলেন আর এক বৃদ্ধ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ১০৫ বছর বয়সী এক বৃদ্ধ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ফজল রৌফ নামের ওই বৃদ্ধ একজন অভিজ্ঞতা সম্পন্ন যোদ্ধা, যিনি পাকিস্তান সেনাতে ছিলেন। তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে এবং তারপর থেকেই তিনি হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন। বৃহস্পতিবার ফের তাঁর টেস্ট করা হয় এবং তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। শুক্রবার ফজলকে তাঁর বাড়িতে স্থানান্তর করা হয় এবং তাঁর অবস্থা স্থিতিশীল।
পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের মতে, দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা ২২৫,২৮৩। মৃত্যু হয়েছে ৪,৫৫১ জনের ও সুস্থ হয়ে উঠেছে ১১৩,৬২৩ জন। গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে নতুন করে সংক্রমণ হয়েছে ৩,৩৮৭ জন ও মৃত্যু হয়েছে ৬৮ জনের।












Click it and Unblock the Notifications