ইমরানের নয়া পাকিস্তানে সরকারের সমালোচনা করায় প্রকাশ্য খুন করা হল ব্লগারকে

মোদীর পথে হেঁটেই নয়া পাকিস্তান গড়ার ডাক দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মোদীর পথে হেঁটেই নয়া পাকিস্তান গড়ার ডাক দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাকিস্তানের নবজন্মের সূচনাকারীর শাসন কালেই সরকারের সমালোচনার অপরাধে খুন করা হল ব্লগারকে। রবিবার রাতে ইসলামাবাদে প্রকাশ্যে খুন করা হয় মহম্মদ বিলাল খান নামে ২২ বছরের এই ব্লগারকে খুন করে আততায়ীরা।

ইমরানের নয়া পাকিস্তানে সরকারের সমালোচনা করায় প্রকাশ্য খুন করা হল ব্লগারকে

নিজের ব্লগে পাক সেনা এবং গুপ্তচর সংস্থা সমালোচনা করতেন বিলাল। সেই কারণেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। রবিবার রাতে ইসলামাবাদের জি-৯/‌৪ এলাকা দিয়ে নিজের কাকার সঙ্গে যাচ্ছিলেন তিনি। তখনই আততায়ীরে তাঁকে তুলে নিয়ে যায়। কাছেরই একটি জঙ্গলে নিয়ে গিয়ে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। পাকিস্তানের তদন্তকারী পুলিস জানিয়েছে বিলালকে ফোন করে ওই জায়গায় ডাকা হয়েছিল। তার পরেই তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন , সেখানে গুলিও চালিয়েছিল আততায়ীরা। প্রতিবাদী ব্লগ লেখা ছাড়াও পেশায় ফ্রিলান্স সাংবাদিকতা করতেন বিলাল। তাঁর মৃত্যুতে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় উঠেছে পাকিস্তানে। আইএসআইয়ের সমালোচনা করার কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। পাক সংবাদ মাধ্যমের একাধিক সাংবাদিক এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+