দাদুর স্টাইলেই শান, ২০ কেজি ওজন কমিয়ে নতুন চেহারায় হাজির কিম জং উন! কেন এই ভোলবদল?
দাদুর স্টাইলেই শান, ২০ কেজি ওজন কমিয়ে নতুন চেহারায় হাজির কিম জং উন! কেন এই ভোলবদল?
জল্পনা শোনা যাচ্ছিল বিগত কয়েকদিন ধরেই। অবশেষে সেনার অনুষ্ঠানে জনসাধারণের সামনে আসতেই অবাক হলেন সকলে। প্রায় ২০ কোজির কাছাকাছি ওজন কমিয়ে ফেলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সে দেশের জাতীয় টিভি চ্যানেলে বৃহস্পতিবার দেখানো হয়েছে ওই অনুষ্ঠান। আর সেখানেই নতুন চেহারার কিমকে দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলে।

২০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন কিম
এদিকে কিছুদিন আগেই জানা গিয়েছিল গত কয়েক মাসে প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন কিম। তারপর প্রথমবার দেখা গেল তাঁকে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সেনা বাহিনীর একটি কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রধান শাসক। আর সেখানেই দেশের মানুষ তো বটেই আন্তর্জাতিক মিডিয়ার নজরএ কেড়েছে কিমের ছিপছিপে চেহারা। এদিকে সেনা বাহিনীর প্যারেডে কিম পরেছিলেন হালকা রঙের একটি স্যুট। সঙ্গে তাঁর চুলের নতুন ছাঁটও নজরে পড়েছে সকলের।

দাদুর স্টাইলেই শান
অনেকেই বলছেন নিজের দাদু তথা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতার মতোই চুলের ছাঁট দিয়েছেন কিম। আর তাতেই নাকি তাঁকে দেখতে হয়েছে অনেকটা তাঁর দাদু তথা উত্তর কোরিয়ার প্রাতিষ্ঠাতা কিম ইল সুংএর মত। একাধিক ছবিতে দেখা যাচছে মেদ ঝরিয়ে রীতিমত ঝরঝরে কিম। খোশ মেজাজে গল্প করছেন সহকর্মীদের সঙ্গে। মন দিয়ে দেখছেন সেনার কারিকুরি। তবে এদিন তাকে কোনও বর্ক্তৃতা দিতে দেখা যায়নি। দেখতে হয়েছে অনেকটা তাঁর দাদু তথা উত্তর কোরিয়ার প্রাতিষ্ঠাতা কিম ইল সুংএর মত।

জল্পনা চলছিল গত মাস থেকেই
প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসেই দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যম দাবি করেছিল কিম প্রায় ২০ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন। যা নিয়ে তীব্র আকার ধারণ করে বিভিন্ন জল্পনা। এমনকী একটি গোয়েন্দা সংস্থাও একই দাবি করেছিল। এদিকে দীর্ঘ কয়েক মাস কার্যত ঘরের বাইরেই আসতে দেখা যায়নি তাঁকে। অবশেষে সেনার অনুষ্ঠানেই এলেন জমসমক্ষে।

কী কারণে এই বদল?
এদিকে উত্তর কোরীয় সেনার অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টারও বেশি সময় কাটিয়েছিলে কিম। পিয়ংইয়ংয়ে জননিরাপত্তা বাহিনী ও আধাসামরিক বাহিনীর প্যারেডেও অংশ নেন তিমি। সেই অনুষ্ঠানে জওয়ানদের বারেবারে অভিবাদনও জানাতে দেখা যায় তাঁকে। অনেকেই দাবি করছেন দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস আর ভারী ওজনের কারণে কিমের স্বাস্থ্য ক্রমশই ভেঙে পড়ছিল। সম্প্রতি হার্টের অসুখও ধরা পড়েছিল তাঁর। আর সেই কারণেই তিনি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন। বর্তমানে খানিক স্বাস্থ্যোদ্ধার হওয়ার পর ফের প্রকাশ্যে আসছেন।












Click it and Unblock the Notifications