US Presidential Election: বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে সরব ট্রাম্প, কমলা-বাইডেনকে তুলোধনা করে মোদীর প্রশংসা
US Presidential Election: বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে এই প্রথম মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দীপাবলির শুভেচ্ছা জানান ট্রাম্প। একইসঙ্গে হিন্দুদের সুরক্ষার (Protection of Hindus) ব্যাপারেও সরব হন তিনি। পোস্টে নিশানা করেন নির্বাচনে প্রতিপক্ষ কমলা হ্যারিস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও।
পোস্টে ট্রাম্প লেখেন, "শেখ হাসিনার (Sheikh Hasina) অনুপস্থিতিতে নতুন বাংলাদেশে (Bangladesh) হিন্দু, খ্রিষ্টান সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের কঠোর নিন্দা জানাই। আমার নজরে থাকলে এইসব কোনওদিনও হত না।" পাশাপাশি আমেরিকাতেও হিন্দুদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তাদের নিরাপত্তার স্বার্থে লড়াই পর্যন্ত করতে পারেন বলে জানান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে পোস্টে নরেন্দ্র মোদীর (Narendra Modi) কথা বলেন ট্রাম্প। ক্ষমতায় ফিরলে ভারত ও আমেরিকার (India US Relations) সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারেও সচেষ্ট হবেন বলে জানান তিনি। নরেন্দ্র মোদীকে কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। আলোর উৎসবে সত্যের জয় হবে, লেখেন ট্রাম্প।
৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন (US President Election)। সে দেশের নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে ভারতীয় বংশোদ্ভূত হিন্দুরা (Indian Origin Hindus)। এদিন ডেমোক্র্যাটদের নিশানা করেন রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
I strongly condemn the barbaric violence against Hindus, Christians, and other minorities who are getting attacked and looted by mobs in Bangladesh, which remains in a total state of chaos.
— Donald J. Trump (@realDonaldTrump) October 31, 2024
It would have never happened on my watch. Kamala and Joe have ignored Hindus across the…
কমলা হ্যারিস (Kamala Harris) ও জো বাইডেন (Joe Biden) আমেরিকার হিন্দুদের অবজ্ঞা করে এসেছে বলে অভিযোগ আনেন তিনি। ইজরায়েল থেকে ইউক্রেন, এমনকি আমেরিকার দক্ষিণেও বিপাকে পড়েছেন হিন্দুরা। ক্ষমতায় এলে আমেরিকাকে ফের শক্তিশালী করে শান্তি ফেরানো হবে বলে বার্তা দেন ট্রাম্প।
উল্লেখ্য, গত ৫ অগাস্ট ছাত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংরক্ষণ বিরোধী আন্দোলন ক্রমশ ক্ষমতা দখলের আন্দোলনের রূপ নিয়েছিল। হাসিনা চলে যেতেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার (Minority Torture in Bangladesh) নেমে আসে। হিন্দুদের দোকান ঘর পুড়িয়ে দেওয়া থেকে মন্দিরও ভাঙচুর করে দেওয়া হয়। ৪৮টি জেলায় প্রায় ২০০টি জায়গায় শয়ে শয়ে হিন্দুদের উপর আক্রমণ করা হয়।












Click it and Unblock the Notifications