চিনে করোনার পর আরও এক নতুন রোগের প্রাদুর্ভাব ! সংক্রমিত হয়ে মৃত ৭
করোনা ভাইরাসের সংক্রমণের জেরে বিশ্ব জুড়ে চিন কার্যত ত্রাস ফেলে দিয়েছে। চিন থেকে যে রোগের খবর আগে মিলেছে, সেই করোনা এই মুহূর্তে গোটা বিশ্বকে কার্যত স্তব্ধ করে দিয়েছে। এমন অবস্থায় আরও এক আশঙ্কা উঠে আসছে চিন থেকে।

চিনে নয়া রোগ
দেখা যাচ্ছে করোনার প্রকোপে জর্জরিত বিশ্বে চিন থেকে আরও এক নতুন রোগ উদ্ভাবিত হয়েছে। এই নতুন সংক্রমিত রোগের নেপথ্যেও ভাইরাস রয়েছে বলে মনে করা হচ্ছে। আর ভাইরাস বাহিত এই রোগের জেরে চিনে এখনও পর্যন্ত ৭ জেনর মৃত্যু হয়েছে।

কোথায় ঘটছে এমন?
চিনের এই রোগের জেরে পূর্বচিনে ২৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন বলে বলে খবর প্রাথমিকভাবে। তবে সরকারি হিসাবের বাইরেও বহু মানুষ নতুন এই ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছেন দেশে।

কী কী উপসর্গ?
এই নতুন রোগের জেরে জ্বর থাকে, কাশি থাকে। এছাড়াও রক্তাল্পতার সমস্যা দেখে হতে থাকে। যা বিপদে ফেলে দেয় বহু মানুষকে। তবে এই ভাইরাস সম্পর্কে আরও তদন্ত চলছে বলে খবর।

পোকা থেকে ভাইরাস!
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চিনের করোনা ভাইরাসের পর এই নয়া ভাইরাস পোকা থেকে আসছে। এই ভাইরাস চিনে আগেও মারণ প্রভাব বিস্তার করেছে। তবে এসইটিএফ নামের এই ভাইরাসের এবারের প্রভাবে বেশ খানিকটা বিপাকে পড়েছে বেজিং।

কীভাবে ছড়াতে পারে এই ভাইরাস?
বিশেষজ্ঞরা মনে করছেন পোকা থেকে এই ভাইরাস মানব শরীরে এলেও, মানব শরীর থেকে অন্য মানব শরীরে এটি ছড়াতে বেশি সময় লাগবে না। বেসরকারিভাবে চিনে এখন ৩৭ জন এই ভাইরাসের শিকার। এমন অবস্থায় করোনার প্রভাব সঙ্গে নিয়ে চিন এই নয়া ভাইরাসের মোকাবিলা কীভাবে করে , দেখে নেওয়া যাক।












Click it and Unblock the Notifications