করোনা ভাইরাস: কোভিড-১৯ শনাক্তের হার নেমে এসেছে ১০ শতাংশের ঘরে

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ তথ্য।

গ্রাফিক্স
BBC
গ্রাফিক্স

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ২৫১ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৪৩৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় ১০ দশমিক ৭১ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮ দশমিক ৬৬ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

যদিও জুন-জুলাই মাস নাগাদ এই শনাক্তের হার প্রায় ২৫ শতাংশে উঠেছিল। অর্থাৎ তখন প্রতি চারজনের পরীক্ষায় একজন নতুন রোগী শনাক্ত হতো। কিন্তু বর্তমান হার অনুযায়ী, প্রতি ১০ জনের পরীক্ষায় একজন নতুন রোগী শনাক্ত হচ্ছেন।

তবে সুস্থতার হার ৭৫.৭৯ শতাংশ বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার অনুযায়ী, মোট জনসংখ্যার প্রতি দশ লাখ মানুষের মধ্যে ২ হাজার ২১৫ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে প্রতি ১০ লাখের মধ্যে ১৬০৭ জন।

আর দেশের মোট জনসংখ্যার প্রতি ১০ লাখ মানুষের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৭৮৯ জন।

বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫ জনের।

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

বর্জ্য পানিতে করোনাভাইরাস যেভাবে পূর্বাভাস দিতে পারে

কাদের মাস্ক ব্যবহার করতে হবে আর কাদের জন্য জরুরি নয়

করোনাভাইরাস: শুধু বয়স্ক নয়, তরুণরাও মারাত্মক আক্রান্ত হতে পারে

চা, কফি বা গরম পানি খেয়ে কি ভাইরাস দূর করা যায়?

করোনাভাইরাস : কীভাবে বানাবেন আপনার নিজের ফেসমাস্ক

আপনার কি দ্বিতীয়বার কোভিড ১৯ সংক্রমণ হতে পারে?

টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?

Banner
BBC
Banner

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+