রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যুকে উত্থাপনের চেষ্টা করতে গিয়ে ফের মুখ পুড়ল চিন-পাকিস্তানের

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর উত্থাপন নিয়ে ফের মুখ পুড়ল পাকিস্তান ও চিনের। চিনের দাবি মেনে রাষ্ট্রসংঘ বুধবার জানিয়েছিল যে ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠক করবে তারা। নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গটি নিয়ে নতুন করে জলঘোলা করতে নামে চিন। তবে সেই প্রচেষ্টা সম্পূর্ণ ভাবে ব্যর্থ। সূত্রের খবর, নিরাপত্তা পরিষদের বৈঠকে এই প্রসঙ্গে কোণঠাসা হতে হয় চিনকে। খবর অনুযায়ী নিরাপত্তা পরিষদের বাকি দেশ এই বৈঠকে জানিয়ে দেয় যে কাশ্মীর নিয়ে আলোচনা করার জায়গা এটি নয়।

কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত

এদিকে কাশ্মীর প্রসঙ্গে ফের খুঁচিয়ে তোলার পাকিস্তানের এই প্রয়াশকে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য সঈদ আকরাউদ্দিন এই বিষয়ে পাকিস্তানকে আক্রমণ করে বলেন, 'অপপ্রচার চালিয়ে পাকিস্তান আসলে জঙ্গিবাদকে মদত দেওয়ার প্রসঙ্গ থেকে বাকি সবার নজর ঘোরাতে চাইছে। আমরা তাই আবারও দেখলাম রাষ্ট্রসংঘের এক সদস্যের কাশ্মীর ইস্যু নিয়ে জলঘোলার প্রচেষ্টা ব্যর্থ হল।'

আকবরউদ্দিনের বক্তব্য

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের উদ্দেশ্যে আকবরউদ্দিন বলেছিলেন, 'অপপ্রচার বন্ধ করুক পাকিস্তান। যে ক্ষতি, যে অস্বস্তি তারা তৈরি করেছে তা ঠিক করার চেষ্টা করুক। প্রতিনিয়ত জঙ্গি নেটওয়ার্কগুলি যে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। তা নিয়ন্ত্রণ করতে পারছে না নিরাপত্তা পরিষদ। জঙ্গিগোষ্ঠীগুলিকে মদত দিচ্ছে যে রাষ্ট্রগুলি তারও মোকাবিলা সম্ভব হচ্ছে না। তাদের এই অক্ষমতার জন্যই পরিচয়হীনতায় ভুগছে । পাশাপাশি তাদের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন উঠছে।'

চিনের তৃতীয় প্রচেষ্টা কাশ্মীর ইস্যুটিকে রাষ্ট্রসংঘে তুলে ধরার

চিনের তৃতীয় প্রচেষ্টা কাশ্মীর ইস্যুটিকে রাষ্ট্রসংঘে তুলে ধরার

এর আগে পাকিস্তানের সঙ্গে নিজেদের বন্ধুত্বের প্রমাণ দিতেই একপ্রকার কাশ্মীর ইস্যু নিয়ে ফের রুদ্ধদ্বার বৈঠকের দাবি জানায় চিন। ২০১৯ সালের ৫ অগাস্ট ভারতের সংসদে বিল পাশ করে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধআনে ৩৭০ প্রত্যাহার করা হয়। তারপরেই প্রথমবার নিরাপত্তা পরিষদে এই নিয়ে আলোচনার তদ্বির করে চিন। কিন্তু সেবার চিন ছাড়া আর কাউকে পাকিস্তান পাশে পায়নি। কারণ সদস্য দেশগুলি একসঙ্গে ভারতের পক্ষে দাঁড়িয়েছিল। এবং স্পষ্ট জানিয়েছিল, সংবিধানের কোনও ধারা বিলোপ অবশ্যই ভারতের অভ্যন্তরীণ বিষয়। গতকালকের এই বৈঠক এই নিয়ে চিনের তৃতীয় প্রচেষ্টা কাশ্মীর ইস্যুটিকে রাষ্ট্রসংঘে তুলে ধরার।

'কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই বৈঠক'

'কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই বৈঠক'

রুদ্ধদ্বার বৈঠক থেকে বেরিয়ে আসার সময় রাষ্ট্রসংঘে চিনের স্থায়ী সদস্য ঝ্যাং জুন বলেন, 'আমরা জম্মু ও কাশ্মীর ইস্যুতে একটি বৈঠক করলাম। আপনারা নিশ্চই জানেন যে কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের বিদেশমন্ত্রী রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই বৈঠকটি ছিল।'

'দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা উচিত'

'দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা উচিত'

পাশাপাশি বৈঠক ফলপ্রসু হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে ঝ্যাং জুন বলেন, 'আমি নিশ্চিত যে আজকের বৈঠক এই ইস্যুতে জড়িত উভয় পক্ষকেই এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার বিষয়ে অবগত করবে। পাশাপাশি তারা এই বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করবে বলেও আমার বিশ্বাস।'

চিন ছাড়া সবাই ভারতের পাশে

চিন ছাড়া সবাই ভারতের পাশে

এদিকে আগের বারের মতো এইবারেও বৈঠকে ফ্রান্সকে পাশে পায় ভারত। এর আগের বার কাশ্মীর প্রসঙ্গে চিন আলোচনা চাওয়ায় ফ্রান্স সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তোলে। এবারও সেই একই পথে হাঁটে ফ্রান্স। ফ্রান্স প্রথম থেকেই কাশ্মীর ইস্যুকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় হিসেবে ব্যাখ্যা করে এসেছে। প্রসঙ্গত, চিন ছাড়া নিরাপত্তা পরিষদের বাকি স্থায়ী সদস্য দেশ - ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র - প্রত্যেকটি দেশই কাশ্মীর ইস্যুতে ভারতের দিকে সমর্থনের হাত বাড়িয়ে রেখেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+