টিভি সাক্ষাৎকারে ভারতীয় অভিবাসীদের কটাক্ষ করলেন মার্কিন অধ্যাপক
টিভি সাক্ষাৎকারে ভারতীয় অভিবাসীদের কটাক্ষ করলেন মার্কিন অধ্যাপক
মার্কিন যুক্তরাষ্ট্রে বর্নবাদের বিষয়টি বহুদিন ধরেই রয়েছো। ক্রমাগত প্রতিবাদ এবং বিক্ষোভ, আন্দোলনের মাধ্যমে কিছুটা পরিবর্তন হলেও এখনও সম্পূর্ণ শেষ হয়ে যায়নি৷ দশ বছর আগে যে জায়গাতে দাঁড়িয়েছিল আমেরিকা বর্ণবিদ্বেস ইস্যুতে আজও সেখানেই দাঁড়িয়ে দেশটি৷ সম্প্রতি আমেরিকার এক অধ্যাপকের টিভি সাক্ষাৎকার সেই বিষয়টিকেই আরও স্পষ্ট করে দিল৷

সম্প্রতি কার্লসনের টক শোতে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যামি ওয়াক্সের অভিবাসী এবং অন্যান্য বর্ণের লোকদের সম্পর্কে বক্তব্যের দুটি ভিডিও ভাইরাল হয়েছে৷ একটি ভিডিওতে ওয়াক্সকে অভিবাসী ভারতীয়দের কথা বলতে দেখা গিয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ' সমস্যা হল, তাদের (ভারতের ব্রাহ্মণ মহিলা) শেখানো হয় যে তারা অন্য সবার চেয়ে ভাল কারণ তারা ব্রাহ্মণ অভিজাত এবং তবুও, বেশ কিছু স্তরে, তাদের দেশ এখনও নালাতে পড়ে রয়েছে।' অন্য একটি ভিডিওতে, তাঁকে বলতে শোনা গিয়েছে যে কীভাবে কালো এবং এশিয়ান জনগণ পশ্চিমের জনগণের সাফল্যের বিরুদ্ধে হিংসা, বিরক্তি ও লজ্জা পোষণ করে।
এই আপত্তিকর সাক্ষাউকারটি সোশ্যাল মিডিয়াতে আসতেই সমালোচনায় মুখর হয়েছে নেটিজেনরা৷ সরাসরি অ্যামির বক্তব্যের বিরোধিতা করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। নেটিজেনরা অ্যামি ওয়াক্সকে 'হোয়াইট সুপিরিয়রিটি' তে ভোগা মহিলা বলতেও দ্বিধা করেননি। অনেকে আবার প্রশ্ন তুলেছেন কীভাবে একজন কলেজের অধ্যাপক কোন বর্ণের মানুষ এবং অভিবাসীদের বিরুদ্ধে এই জাতীয় ধারণা পোষণ করেন৷ মার্কিনমুলুকে বর্নবিদ্বেষ বৃদ্ধির জন্য এরকম বক্তব্যই যথেষ্ট বলে সমালোচনা করেছেন অনেকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications