৫২ ডিগ্রিতে চড়েছে পারদ, মক্কায় গিয়ে প্রাণ হারালেন ৫০০-র বেশি হজ যাত্রী

গ্রীষ্মের ভয়াবহ দহনে পুড়ছে এশিয়ার সিংহভাগ দেশ। তারমধ্যেই গিয়েছে ইদ। হজে কিন্তু পুন্যার্থীদের ভিড় কম ছিল না। এই গরমের মধ্যেও তাঁরা হজ করতে গিয়েছিলেন। এই সময় মক্কার তাপমাত্রা ৫২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। এই প্রবল গরমের মধ্যে আর প্রবল ভিড়ে অসুস্থ হয়ে ৫৫০ জন হজ যাত্রী মারা গিয়েছেন মক্কায়।

এই বছরে অস্বাভাবিক গরমের মধ্যে রয়েছে এশিয়ার বেশিরভাগ দেশ। ভারতে তাপমাত্রা ৫০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। যা এযাবত প্রথম। এখনও দেশের সিংহভাগ অংশেই বর্ষার বৃষ্টি শুরু হয়নি। গত একমাস ধরে লাগাতার তাপপ্রবাহে পু়ড়ছে উত্তর পূর্ব এবং পশ্চিম ভারতের সিংহভাগ এলাকাকা।

Hajj

যে ৫৫০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে তারমধ্যে ৩২৩ জন মিশরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আরবের তরফে জানানো হয়েছে প্রচণ্ড গরমে তাঁরা সকলেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই মারা যান। বখরি ইদ উপলক্ষ্যে প্রতিবছরই মক্কায় হজযাত্রীদের ভিড় বেড়ে যায়। এই ভিড়ের মধ্যে এবার আবার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল প্রচণ্ড গরম। কাজেই একে হজযাত্রীদের ভিড় তার উপরে প্রচণ্ড গরম দুয়ের জেরে একেবারে নাজেহাল দশা হয়ে গিয়েছিল তাঁদের।

গরমে একাধিক হজযাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের স্থানীয় অল মৌসেন হাসপাতালে ভর্তি করা হয়। মিশরের হজযাত্রীদের পাশাপাশি জর্ডন এবং ইতিলারি। জর্ডনের ৬০ জন এবং ইতালির ৪১ জন মারা গিয়েছেন। তবে এতসংখ্যক হজ যাত্রীর মৃত্যু মক্কায় এই প্রথম। এর আগেও মৃত্যুর ঘটনা ঘটলেও এতোজনের মৃত্যু কখনও হয়নি। জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রার এবার এই অস্বাভাবিক বৃদ্ধি বলে জানা গিয়েছে।

সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ২০০০ জন হজ যাত্রী প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছেন। এবার গরমে এতোটাই খারাপ অবস্থা এবার মক্কার যে রাস্তার ধারে দেহ পড়ে রয়েছে। সেগুলি নিয়ে যেতে হিমসিম খাচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবাও। তাপপ্রবাহে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+