ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

পাকিস্তানের স্বাধীনতা দিবসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পর বালোচের আন্দোলনকারীরাও জেগে উঠেছেন।

পাকিস্তানের স্বাধীনতা দিবসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পর বালোচের আন্দোলনকারীরাও জেগে উঠেছেন। পিওকে-র বিদ্রোহ নতুন করে মাথাচাড়া দিয়েছে। তাই বিপদ আঁচ করতে পেরেই আগে থেকে পিওকে বিদ্রোহে ইন্ধন দেওয়া নিয়ে ভারতকে সতর্ক করেছেন ইমরান খান।

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি ইমরান খানের

৭৩ তম পাক স্বাধীনতার বক্তৃতা দিতে গিয়ে ইমরান বলেছেন, পিওকে নিয়ে ভারতের বিন্দু মাত্র উস্কানি বরদাস্ত করবে না পাকিস্তান। যদি কোনও রকম উস্কানি ভারতের দিক থেকে আসে তাহলে যুদ্ধ বেঁধে যাবে।

তিনি বলেছেন, আমি মোদীকে হুঁশিয়ার করেছি ভারত যদি পিওকে-তে দাঙ্গা বাঁধায় তাহলে আমরা তার ১০ গুণ জবাব দেব। মোদী যদি পিওকে নিয়ে বিন্দু মাত্র কিছু করার চেষ্টা করেন তাহলে ভারতকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছন ইমরান খান। ভারতের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত পাক সেনা। পাকিস্তানের নাগরিকরাও প্রস্তুত।

কোনও মূল্যেই পিওকে নিয়ে ভারতের বিন্দুমাত্র উস্কানি পাকিস্তান বরদাস্ত করবে না জানিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদে ১৫ অগস্ট কালা দিবস পালন করবে পাকিস্তান। যেকোনও পরিস্থিতিতে কাশ্মীরি ভাইয়েদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+