'নিউ ইয়র্কের অবস্থা দেখুন, সবচেয়ে ধনীরা ওখানে থাকেন..', করোনা নিয়ে সতর্কবার্তা ইমরানের
করোনা নিয়ে পাকিস্তানকে কোন 'ভাষা'য় সতর্ক করলেন ইমরান
পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজার। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে লকডাউনের ঘোষণার পথে যেতে পারছেন না ইমরান। কারণ তিনি নিজেই জানিয়েছেন লকডাউন হলে পাকিস্তানের অর্থনীতি ধ্বসে পড়বে। আর সেই কারণেই তিনি দেশবাসীকে সতর্ক করতে দিলেন মার্কিন মুলুকের পরিস্থিতি র ইঙ্গিত।

করোনা ভাইরাস নিয়ে ইমরানের বার্তা
ইমরান খান জানিয়েছেন, এমন যেন কেউ না ভাবেন যে তাঁকে করোনা ছুঁতে পারবে না। এরপরই ইমরান এই মারণ রোগ সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন। তিনি বলেন,' কারোর যেন এমন ভুল ধারণা না থাকে যে করোনা থেকে তিনি নিরাপদে রয়েছেন... নিউইয়র্কের অবস্থা দেখুন সেখানে সবচেয়ে ধনী লোকেদের বাস.. কী হয়েছে সেখানে..।'

পাকিস্তানিদের প্রতি ইমরানের বার্তা
পাকিস্তানিদের প্রতি ইমরান খান করোনা নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন , যাতে সেদেশের দেশবাসী নিজেরাই এই সংকট কাটিয়ে উঠতে পারেন। তিনি বলেন, করোনার আতঙ্কের কাছে পাকিস্তান ঝুঁকবে না। এই লড়াই গোটা দেশকে একযোগে করতে হবে।

পাকিস্তানে ভারতের থেকে কম মৃত্যুর সংখ্যা
ভারতে নিজামুদ্দিনের ঘটনার পর আক্রান্তের সংখ্যা ৩ হাজার পেরিয়ে গিয়েছে। আর সেখানে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ২,৮১৮ জন। ভারতে যেখানে পিটিআই সূত্রের মতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ জন। সেখানে ৪১ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানে। এদিকে, ভারতের কোভিড ১৯ ট্র্যাকারের দাবি ৯৯ জনের মৃত্যু হয়েছে ১৩০ কোটির দেশে করোনার জেরে।












Click it and Unblock the Notifications