CAA নিয়ে পরমাণু যুদ্ধের হুমকি পাকিস্তানের! ইমরানের বক্তব্য ঘিরে তোলপাড়

নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাফ বার্তায় অমিত শাহ জানিয়ে দেন যে, কোনও ভারতীয়কে দেশ ছেড়ে যেতে হবে না নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার জন্য।

নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাফ বার্তায় অমিত শাহ জানিয়ে দেন যে, কোনও ভারতীয়কে দেশ ছেড়ে যেতে হবে না নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার জন্য। কেবলমাত্র ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত হিন্দু, বৌদ্ধ , খ্রিস্টান, জৈন, শিখ ,পারশি শরণার্থীরা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এসেছেন ,তাঁদের নাগরিকত্ব দেবে ভারত। এবার ভারত সরকারের তরফে নেওয়া এমন সিদ্ধান্ত নিয়ে সীমান্তের ওপার থেকে ইমরান খান দিলেন প্রচ্ছন্ন হুমকি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী কী বলেছেন?

পাকিস্তানের প্রধানমন্ত্রী কী বলেছেন?

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের গ্লোবাল রিফিউজি ফোরামে ইমরান খান বলেন, ভারতের সংসদ কেবলমাত্র দক্ষিণ এশিয়াতেই শরণার্থী সমস্যা বাড়িয়ে তুলবে না। এর সঙ্গে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যেও বিরোধ বাড়িয়ে তুলতে চলেছে।

কাশ্মীর নিয়ে ফের সরব ইমরান

কাশ্মীর নিয়ে ফের সরব ইমরান

রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতের আইন নিয়ে রীতিমতো আক্রমণ করেছেন ইমরান খান। আর নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে ইমরান সরব হতে গিয়ে ফের একবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে
বক্তব্য রাখেন ইমরান খান।

 ইমরানকে ভারতের জবাব

ইমরানকে ভারতের জবাব

CAA নিয়ে ইমরানের বক্তব্যকে ঘিরে পাল্টা জবাব দেয় দিল্লিও। দিল্লি সাফ বার্তায় জানিয়েছে যে ইমরানের বার্তা ভুল। নাগরিকত্ব সংশোধনী আইন যদি ভারতে লাগু হয়, তার জেরে ভারত থেকে মুসলিমরা চলে যাবেন, ইমরানের এই বক্তব্য একদমই মিথ্যা বলে জবাব দেয় ভারতের বিদেশমন্ত্রক।

ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য

ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য

ভারতের বিদেশমন্ত্রক ইমরানের বার্তার প্রেক্ষিতে সাফ জানিয়েছে, গোটা বিশ্ব এখনম ইমরানের এই 'মিথ্যা'য় অভ্যস্ত হয়ে গিয়েছে। ভারতকে যে ইমরান একবার অপমান করবেনই তা বিশ্ব এতদিনে বুঝে গিয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+