হিন্দুদের মন জয় করতে পাকিস্তানে অভিযান চালালে সেটাই মোদীর শেষ ভুল হবে, হুঁশিয়ারি ইমরান খানের

ফের ভারতের বিরুদ্ধে বিষোদগার ছড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মীরপুরে এক ভাষণ দেওয়ার সময় তিনি ভারতকে হুঁসিয়ারির সুরে বলেন, 'ভারত যদি কোনও দুঃসাহসিক ঘটনা ঘটাতে চায় তবে যুদ্ধে অভিজ্ঞ পাকিস্তান সেনা তার কড়া জবাব দেবে।' 'কাশ্মীর সংহতি দিবস' উপলক্ষে এক সভায় ভাষণ দেওয়ার সময় ভারতের উদ্দেশ্যে এরকম চরম হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন তিনি।

মোদী ও ভারতীয় সেনাপ্রধানকে ইমরানের বার্তা

মোদী ও ভারতীয় সেনাপ্রধানকে ইমরানের বার্তা

ইমরান বলেন, 'নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাপ্রধান, আপনার উভয়ের কাছেই আমার এই বার্তা: আপনি ইতিমধ্যে ৫ আগস্ট ভুল করেছেন। পাকিস্তানের ২০০ মিলিয়ন মানুষ এবং যুদ্ধে অভিজ্ঞ সেনাবাহিনী ভারতকে একটি কঠিন শিক্ষা দেবে। আপনি যদি হিন্দু ভোটারদের মন জয় করতে পাকিস্তানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন, তবে এটি আপনার শেষ ভুল হবে।'

কাশ্মীর নিয়ে সরব ইমরান খান

কাশ্মীর নিয়ে সরব ইমরান খান

পাশাপাশি কয়েকদিন আগে নরেন্দ্র মোদী দাবি কেরছিলেন ভারত চাইলে ৭-১০ দিনে পাকিস্তানকে হারাতে পারে। সেই মন্তব্যরও সমালোচনা করেন ইমরান। তিনি পাল্টা দাবি করেন বিজেপির এই পদক্ষেপের জেরেই কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, পাকিস্তানের নিন্দা করেই ক্ষমতা দখল করেন নরেন্দ্র মোদী। এর তারপরই জম্মু ও কাশ্মীর থেকে তিনি ৩৭০ ধারা প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেন। পাশাপাশি ইমরান খান দাবি করেন যে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে তাতে চাপে পড়বে ভারত।

কাশ্মীর দখলের ডাক পাক সংসদে

কাশ্মীর দখলের ডাক পাক সংসদে

কয়েকদিন আগেই কাশ্মীরকে অশান্ত করে তুলতে ফের উঠে পড়ে লাগেন পাকিস্তানের সাসংদরা। এবার সরাসরি ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আর্জি জানান তাঁরা। এক নেতা আবার সেই দিনক্ষণ ঠিক করে দিলেন প্রধানমন্ত্রীকে। সেই সাংসদের দাবি ৮ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক প্রধানমন্ত্রী ইমরান।

বালাকোট অভিযানের প্রতিশোধের প্রস্তুতি জঙ্গিদের

বালাকোট অভিযানের প্রতিশোধের প্রস্তুতি জঙ্গিদের

এদিকে গোয়েন্দা সূত্রে খবর, বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানে যেই জঙ্গি শিবির গুড়িয়ে দেওয়া হয়েছিল তা আবার সক্রিয় হয়ে উঠেছে। বর্তমানে সেখানে ২৭ জন জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে। সেই সব জঙ্গিকে ভারতে আক্রমণ চালানোর জন্যই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা ও জঙ্গি দমন শাখার কর্তারা। গতবছরের বালাকোট অভিযানের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+