৬২ বছরে ফের বিয়ে করলেন ইমরান খান

ইসলামাবাদ, ৯ জানুয়ারি : ৬২ বছর বয়সে ফের গাঁটছড়া বাঁধলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ ইমরান খান। টেলিভিশন সঞ্চালক রিহাম খানের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামাবাদের বাইরে একটি ফার্মহাউসে জাঁকজমকহীনভাবেই বিয়ে সারেন ইমরান।

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান।

৬২ বছরে ফের বিয়ে করলেন ইমরান খান

ইমরান খানের ঘণিষ্ঠ শেরিন মাজারি ইমরান ও রিহামের বিয়ের খবরটি নিশ্চিত করেন। তাঁদের বিয়ের ছবি ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ইমরানের চেয়ে প্রায় ২০ বছরের ছোট রিহাম।

নববধূ রিহাম খান বিবিসি-র আবহাওয়া সাংবাদিক ছিলেন, বর্তমানে পাকিস্তানের ডন নিউজে রাজনৈতিক টকশো সঞ্চালনা করতেন।

এর আগে ব্রিটিশ মহিলা জেমিমা খানকে বিয়ে করে ইমরান। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। ইমরানের নতুন স্ত্রীর প্রাক্তন বিবাহ থেকে ৩ সন্তান রয়েছে বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+