আন্তর্জাতিক আদালতে কাশ্মীর ইস্যু! দেশের মাটিতেই ধাক্কা খেলেন ইমরান
দেশের মাটিতেই কাশ্মীর নিয়ে ধাক্কা খেল ইমরান খানের সরকার। পাকিস্তানের বিদেশমন্ত্রী এর আগে জানিয়েছিলেন, ইসলামাবাদ কাশ্মীর বিষয়টিকে আন্তর্জাতিক আদালতেটেনে নিয়ে যাবে।
দেশের মাটিতেই কাশ্মীর নিয়ে ধাক্কা খেল ইমরান খানের সরকার। পাকিস্তানের বিদেশমন্ত্রী এর আগে জানিয়েছিলেন, ইসলামাবাদ কাশ্মীর বিষয়টিকে আন্তর্জাতিক আদালতে টেনে নিয়ে যাবে। যদিও অবশ্য সেদশেরই আইনমন্ত্রকের একটি কমিটি জানিয়েছে, ইমরান খানের সরকার কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক আদালতে টেনে নিয়ে যেতে পারবে না। কাশ্মীর বিতর্ক নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে আইনমন্ত্রকের অধীনে এই কমিটি গঠন করা হয়েছিল।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলেও কোনও ফল না পাওয়ার পরেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান। কাশ্মীরকে আন্তর্জাতিক পর্যায়ে টেনে তুলতে পাকিস্তান ছাড়াও চেষ্টা চালিয়ে যাচ্ছে অপর প্রতিবেশী চিনও। রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অধিকাংশ সদস্যদেশ জানিয়ে দেয়, বিষয়টি দ্বিপাক্ষিক। অর্থাৎ ভারত ও পাকিস্তানকে বসেই তা মেটাতে হবে।
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সেদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, কাশ্মীরকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর আগে পাকিস্তান সংসদের যুগ্ম অধিবেশনে ইমরান খান বলেছিলেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ছাড়াও আন্তর্জাতিক আদালতে তুলবেন।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদের পর থেকেই বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতের সংবিধানের ৩৭০ ধারার মাধ্যমে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। সংসদে ধারা রদের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয়। ভারত বারবারই আন্তর্জাতিক মহলের কাছে বলছে, সংবিধানের ৩৭০ ধারা রদের ঘটনা একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।












Click it and Unblock the Notifications