কাশ্মীর সমস্যায় আমেরিকার হস্তক্ষেপ, ভারতের প্রতিক্রিয়ায় অবাক ইমরান খান

কাশ্মীর সমস্যায় আমেরিকার হস্তক্ষেপ, ভারতের প্রতিক্রিয়ায় অবাক ইমরান খান

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে হস্তক্ষেপ করতে চায় আমেরিকা। ভারত সেই প্রস্তাবে রাজি না হওয়ায় অবাকই হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

কাশ্মীর সমস্যায় আমেরিকার হস্তক্ষেপ, ভারতের প্রতিক্রিয়ায় অবাক ইমরান খান

পাক প্রধানমন্ত্রীর কথায়, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে না। ৭০ বছর ধরে চলা দুই প্রতিবেশী দেশের দ্বন্দ্বের ফল ভূ-স্বর্গের সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলে মনে করেন ইমরান খান। তাঁর বক্তব্য, কাশ্মীর ইস্যুতে অন্য দেশের হস্তক্ষেপ বরদাস্ত করবে না ভারত। তবে সমস্যার সমধান হবে কীভাবে।

উল্লেখ্য হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাঁকে কাশ্মীর সমস্যায় হস্তক্ষেপের আবেদন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার আশ্বাস দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে এই ভার দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদিও মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের কড়া সমালোচনা করে ভারত। এ ব্যাপারে নয়াদিল্লির ক্ষোভ প্রশমনের চেষ্টাও শুরু করেছে ওয়াশিংটন। তবে ভারতের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীর ইস্যুতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ঘিরে ভারতের প্রতিক্রিয়ায় অবাকই হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+