পাক-ক্রিকেট দলের সঙ্গে ১৯৯২ এর বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা শেয়ার ইমরান খানের! জানেন কী বললেন?

মরুদেশে ভারত-পাক ক্রিকেটিয় মহারণে অপেক্ষায় ক্রিকেটবিশ্ব৷ এর আগে ৫০ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ১৩ বার ভারতের মুখোমুখি হয়ে হার স্বীকারকরতে হয়েছে পাকিস্তানকে৷ এবারে কি এই হারের রেকর্ডে বদল আনতে পারবেন বাবর আজমরা?

মরুদেশে ভারত-পাক ক্রিকেটিয় মহারণে অপেক্ষায় ক্রিকেটবিশ্ব৷ এর আগে ৫০ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ১৩ বার ভারতের মুখোমুখি হয়ে হার স্বীকারকরতে হয়েছে পাকিস্তানকে৷ এবারে কি এই হারের রেকর্ডে বদল আনতে পারবেন বাবর আজমরা?

জয়ের অভিজ্ঞতা শেয়ার ইমরান খানের

রবিবার এর উত্তর দুবাইয়ের মাঠ আর বাইশগজ দেবে কিন্তু তার আগেই পাক-ক্রিকেট দলের অধিবনায়ক বাবর আজম জানালেন বিশ্বকাপ শুরুর আগেই দলের সদস্যদের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানে বর্তমান প্রধানমন্ত্রী যিনি পাক-ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়কদের একজনও বটেন।
এই ইমরানের নেতৃত্বেই ১৯৯২ সালে একমাত্র বিশ্বকাপটি জিতেছিল পাকিস্তান। বর্তমান পাক-ক্রিকেট দলের সঙ্গে সেই বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতায শেয়ার করেছেন ইমরান৷ সংবাদমাধ্যমে৷ এরকমই জানিয়েছেন বাবর।

১৯৯২ সালে পাকিস্তানকে তাদের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ইমরান দলের সঙ্গে শেয়ার করে বাবরদের মনোবল বাড়িয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর। পাকিস্তানের অধিনায়ককে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের বিপক্ষে তাদের সুপার ১২ খেলার আগে প্রধানমন্ত্রী কোনও বার্তা দিয়েছেন কিনা?

উত্তরে বাবর জানিয়েছেন, এখানে (দুবাই) আসার আগে, আমরা একটি মিটিং করেছি এবং তাতে তিনি (ইমরান) তার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। ১৯৯২ বিশ্বকাপে তার মানসিকতা কী ছিল, তার এবং দলের শারীরিক ভাষা কী ছিল। এগুলো তিনি আমাদের জানিয়েছেন৷

অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা খেলোয়াড়দের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন এবং এই টুর্নামেন্টে প্রত্যেককে তাদের ১০০ শতাংশ দেওয়ার পরামর্শ দিয়েছেন৷

এ বিষয়ে বাবার বলেন, দেখুন, চেয়ারম্যান আমাদের বলেছে আমরা নিজেকে যত শান্ত রাখবো এবং সহজ থাকবো ততই ভাল হবে ম্যাচের জন্য৷ বাবর আরও যোগ করেন, বাইরের জিনিসগুলি বাইরেই থাকুক এবং সেগুলি যেন ভিতরে না আসে। নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্রতিদিন আপনার একশ শতাংশ উজাড় করে দিন।

রবিবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের গ্রুপ ১২-র প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে ওয়ানডে বা টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত কখনোই পাকিস্তানের কাছে হারেনি। কিন্তু ২০১৬ সাল থেকে পরপর ছয়টি টি-টোয়েন্টিতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে অপরাজিত রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+