ভারতের আকাশসীমা লঙ্ঘন করে 'শান্তি-ভিক্ষা' পাকিস্তানের! নয়া আর্জি পেশ ইমরানের

ভারতের 'সার্জিক্যাল স্ট্রাইক ২' এর পর পাকিস্তান ঘোষণা করেছিল যে নিজেদের পছন্দ মত জায়গায় তারা এবার পাল্টা হামলা চালাবে। পাশাপাশি ভারতকে 'অবাক' হওয়ার জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদ।

ভারতের 'সার্জিক্যাল স্ট্রাইক ২' এর পর পাকিস্তান ঘোষণা করেছিল যে নিজেদের পছন্দ মত জায়গায় তারা এবার পাল্টা হামলা চালাবে। পাশাপাশি ভারতকে 'অবাক' হওয়ার জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদ। এদিন সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাকিস্তানের ৩ টি যুদ্ধবিমান এফ ১৬। মুহূর্তে তাকে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শান্তির প্রস্তাব আসে।

ইমরান খান যা বলেছেন

ইমরান খান এদিন বলেন,'আলোচনার রাস্তা খোলা হোক। সমস্ত ইস্যু নিয়ে সেখানে বসা হোক।' ইমরান খানের আরও দাবি, 'আমরা ভারতের পুলওয়ামা হামলার তদন্তে সমস্ত রকমের সাহায্য করতে প্রস্তুত, সেকথা আগেই জানিয়েছি। পাকিস্তানের কোনও স্বার্থ নেই সন্ত্রাসবাদ নিয়ে। পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাস রপ্তানী করার কোনও ইচ্ছা নেই পাকিস্তানের। সেভাবেই পাকিস্তানের মাটিও যেন জঙ্গি হামলার শিকার না হয়। '

অন্য দেশকে বিচারক হতে দেওয়া যাবে না!

ইমরান খান এদিনের বার্তায় জানান, কোনও দেশই অন্য দেশকে একতরফা বিচার করতে পারবে না ।ভারত আগ্রাসন দেখিয়েছিল ,আর তার জবাব খুঁজে না পেয়ে ই পাকিস্তান পাল্টা জবাব দিতে বাধ্য হয়। তাঁর দাবি, যুদ্ধ যদি শুরু হয় তাহলে হয় তা নরেন্দ্র মোদীর দখলে থাকবে , নয়তো তা তাঁর দখলে থাকবে। তাতে কোনও লাভ হবে না।

ভারতের ওপর হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি!

ভারতের ওপর হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি!

এদিন খোদ পাক প্রধানমন্ত্রীই জানিয়ে দিয়েছেন যে ভারতের আকাশ সীমায় ঢুকে পাক বায়ুসেনার বিমান কোনও ক্ষয়ক্ষতি ঘটায়নি। শুধু ভারতকে জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে।ইমরান জানান,'আমরাও আগ্রাসনের জবাব দিতে পারি তা ভারতকে দেখানো হয়েছে মাত্র।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+