পাকিস্তানি হাসপাতালের নার্সরা 'অপ্সরা'! নেপথ্যে কোন কারণ, ইমরান খানের বক্তব্যে তোলপাড়

ইমরানের চোখে পাকিস্তানি নার্সরা 'অপ্সরা'! কেন এমন মন্তব্য পাক প্রধানমন্ত্রীর , শুরু বিতর্ক

কখনও কাশ্মীর কখনও সন্ত্রাসবাদ ইস্যুতে বারবার খবরের শিরোনাম কেড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর এবার পাকিস্তানের হাসপাতালের নার্সদের নিয়ে মন্তব্য করে তিনি ফের খবরে! সেখানের নার্সদের সঙ্গে 'অপ্সরা' দের তুলনা করেছেন ইমরান খান। আর এই বক্তব্যই তাঁকে বিতর্কের দোরগোড়ায় দাঁড় করিয়েছেন।

ইমরানের মন্তব্য ও বিতর্ক

ইমরানের মন্তব্য ও বিতর্ক

কয়েকদিন আগেই একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ইমরান খানকে। সেইবার মঞ্চে তিনি পড়ে যাওয়ার পর আহত হন। আর 'চোট' সারাতে তাঁকে ভর্তি করা হয় ওক হাসপাতালে। আর সেই হাসপাতালের নার্সদের তাঁর 'অপ্সরা' মনে হয়েছিল বলে জানান ইমরান। কিন্তু কেন এমন মনে হয়েছিল তাঁর সেই মর্মেও ইমরান বেশ কয়েকটি তথ্য প্রকাশ করেন।

'আমার পুরো দুনিয়াটা বদলে গিয়েছিল', হাসপাতাল নিয়ে মন্তব্য ইমরানের

'আমার পুরো দুনিয়াটা বদলে গিয়েছিল', হাসপাতাল নিয়ে মন্তব্য ইমরানের

ইমরান খান করাচির শওকত খানুম ক্যান্সার হাসপাতালের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ইমরান খান মন্তব্য করেন যে একবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। আর সেই সময় তাঁর কাছে হাসপাতালের নার্সরা যেন মনে হয়েছিল জীবন্ত 'অপ্সরা'। ইমরান বলেন, ' এমন একটা ইনজেকশন পড়েছিল যে গোটা যন্ত্রণাটাই উড়ে গিয়েছিল। আমার গোটা দুনিয়া পরিবর্তন হয়ে গিয়েছিল।আমার কাছে নার্সরা অপ্সরা মনে হচ্ছিল। '

'আবার ইঞ্জেকশন দিতে বলেছিলাম '

'আবার ইঞ্জেকশন দিতে বলেছিলাম '

এরপরই ইমরান বলেন , 'আমি আবার ( ড: অসিম)কে ইঞ্জেকশন দিতে বলেছিলাম । আমি বলেছিলাম, ভগবানের জন্য আমাকে আবার একটু ইঞ্জেকশন দাও। মজা করে হুঁশিয়ারি দিয়ে বলেছিলাম যে যদি ইঞ্জেকশন না দেওয়া হয়, তাহলে আমি দেখে নেব। যদিও তারপর আর ইঞ্জেকশন দেওয়া হয়নি আমায়। '

বিতর্ক ও ইমরান

বিতর্ক ও ইমরান

ইমরানের এই বক্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। নার্সদের নিয়ে ইমরান খানের এমন বক্তব্য নিয়ে বিতর্কে রয়েছে পাকিস্তান। পাকিস্তানে এর আগেও ইমরানের ৩ টি বিয়ে নিয়ে হয়েছে বেশ কিছু বিতর্ক। তাঁর বর্তমান স্ত্রী বুশরা মানেকাকে নিয়েও তন্ত্রবিদ্যা ইস্যুতে হয়েছে একাধিক বিতর্ক। এরপর ইমরানের নার্স মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+