কাশ্মীর ইস্যুতে ঢোক গিলে ব্যাকফুটে ইমরান! 'জেহাদ' নিয়ে নয়া বার্তা পাক প্রধানমন্ত্রীর
গত ৫ অগাস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে 'সলিডারিটি উইথ কাশ্মীর' থেকে শুরু করে 'কাশ্মীর ডে' পালন করে একাধিক পদক্ষেপ নিয়ে মরিয়া হয়ে ওঠে ইমরান প্রশাসন। কাশ্মীর ইস্যুতে ক্রমাগত কোণঠাসা হয়ে এরপর ইসলামাবাদ থেকে আসতে থাকে পরমাণু যুদ্ধের হুমকি। তবে মার্কিন মুলুক সহ বিশ্বের একাধিক দেশ যখন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে একঘরে করতে শুরু করেছে তখন 'জেহাদ' নিয়ে সুর নরম করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান।

সন্ত্রাসবাদ ও পাকিস্তান
রাষ্ট্রসংঘের মঞ্চে জঙ্গি বুরহান ওয়ানিকে 'জেহাদি' হিসাবে তকমা দিয়েছিলেন তৎকলীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার আগে পরভেজ মুশারফ বারবার কাশ্মীরের রক্তক্ষয়ী সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী শক্তিকে 'জেহাদ' এর তকমা দিয়ে এসেছেন। সেই জেহাদকে কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠে যাওয়া র পর আরও জোরদার করার হুমকি দিয়ে ফেলেন ইমরান। তবে , আন্তর্জাতিক ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের তরফে পাকিস্তানকে সন্ত্রাস নিয়ে চোখ রাঙানির পর সুর খানিকটা নরম করে ইসলামাবাদ।

কী বলেছেন ইমরান?
রবিবার কাশ্মীরিদের জন্য 'ব্ল্যাক ডে' পালন করেছে পাকিস্তান।সেখানের একটি ভিডিও বার্তায় পাকিস্তানি প্রধানমনত্রী ইমরান খান বলেছেন, কিছু মানুষ কাশ্মীরে জেহাদ ঢুকিয়ে দিচ্ছে। ভারতীয় সশস্ত্র সেনার বিরুদ্ধে কাশ্মীরিদের এই জেহাদ সমস্যা বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন,' যারা কাশ্মীরে জেহাদ ঢুকিয়ে দিচ্ছে তারা কাশ্মীরিদের জন্য বড় সমস্যা তৈরি করছে ।'

কেন এমন বললেন ইমরান?
যুক্তি হিসাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, 'পাকিস্তান থেকে সশস্ত্র জেহাদ বন্ধ না হলে, কাশ্মীরিদের উপর ভারতের অত্যাচার প্রমাণ করাা যাবে না।' পাশপাশি , ইমরান খানের দাবি, গোটা পাকিস্তান কাশ্মীরিদের পাশে রয়েছে। যেকোনও রকম পরিস্থিতিতে কাশ্মীরকে সমর্থন করতে এগিয়ে আসবে পাকিস্তান।

বিশ্বকে বার্তা ইমরানের
ইমরান খানের দাবি, ফের একবার বিশ্ব কাশ্মীর ইস্যুতে সরব হবেই। কাশ্মীরে যা হচ্ছে, তা নিয়ে পাকিস্তানের সমর্থনেই গোটা বিশ্ব আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত, আন্তর্জাতিক মঞ্চকে ভারত জানিয়ে দিয়েছে, কাশ্মীর ইস্য়ু সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়।












Click it and Unblock the Notifications