ইমরানের 'নয়া' পাকিস্তানে জঙ্গি হাফিজের সঙ্গে একমঞ্চে মন্ত্রিসভার সদস্য
ইমরান খানের মন্ত্রিসভার সদস্য রবিবার ইসলামাবাদে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ মহম্মদ সঈদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নিয়েছেন।
বদলায়নি কিছুই। শুধু পাকিস্তানে বদলে গিয়েছে সরকার। মসনদে এসেছেন নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। নওয়াজ শরিফের জমানায় যে অবস্থা ছিল, এখনও সেটাই চলছে। শুধু শপথ নেওয়ার আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার নতুন বুলি আওড়ে ভোটবাক্সে সুবিধা তুলেছেন ইমরান। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার ডাক দেওয়া যে শুধুই কথার কথা, তা ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে।

কারণ ইমরান খানের মন্ত্রিসভার সদস্য রবিবার ইসলামাবাদে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ মহম্মদ সঈদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নিয়েছেন। সেই মন্ত্রীর নাম নুর-উল-হক কাদরি। তিনি ধর্মী উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন।
একটি সর্বদল বৈঠক করে পাকিস্তান সরকার। সেখানে ২০০৮ সালের মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদ উপস্থিত ছিল। সেখানে কাশ্মীর নিয়েও আলোচনা হয়।
Difa e Pakistan Council (DPC) called India’s war threats to #Pakistan a terrible plot to destroy South Asia’s peace and said that the Pakistani nation stands with Pakistan Army against Indian threats. The valiant stance of political and military leadership is praiseworthy. pic.twitter.com/oVply8kysh
— Abdullah Qamar ツ (@AbdullahQamar_) September 30, 2018
শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখতে উঠে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের তুলোধোনা করেন। সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া, আর্থিক সাহায্য করা পাকিস্তান মিথ্যে কথা বলাকে অভ্যাস করে ফেলেছে। বিশ্বকে সারাক্ষণ মিথ্যে বলা পাকিস্তানের মুখোশ এখন সকলের কাছে খুলে গিয়েছে বলেও তিনি জানান।
যদিও পাকিস্তান বরাবরই সন্ত্রাসবাদ ইস্যুতে নিজেদের অবস্থান গোপন করার চেষ্টা করে। এবং এক একটি ঘটনা আসে যেখানে সেদেশের মিথ্যার বেড়াজাল ফাঁস হয়ে যায়। সেভাবেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার যে মিথ্যা ভাষণ পাকিস্তানি রাজনৈতিক নেতৃত্ব করে থাকে, সেটাও যে কত বড় তঞ্চকতা তা ইমরানের মন্ত্রী ফের প্রমাণ করে দিলেন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications