পাক প্রধানমন্ত্রী পদে ইমরান খানের ঐতিহাসিক শপথ, কেন নেই পুত্ররা, জানালেন প্রাক্তন স্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন ইমরান খান। তিনি প্রথম ক্রিকেটার যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। এক ইতিহাস রচনা করেছেন ইমরান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন ইমরান খান। তিনি প্রথম ক্রিকেটার যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। এক ইতিহাস রচনা করেছেন ইমরান। কিন্তু এমন দিনে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে পুত্র সন্তানদের অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গত কয়েক দিন ধরেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর কটাক্ষের শিকার হয়েছেন ইমরানের দুই পুত্র সুলেমান ও কাসিম।

অবশেষে পুত্র সন্তানদের বিতর্ক থেকে বাঁচাতে মুখ খুলেছেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী এবং সুলেমান ও কাসিমের মা জেমিমা। টুইটারে তিনি পরিষ্কার জানিয়েছেন দুই ছেলেই বাবা-র শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে ইসলামাবাদে যেতে চেয়েছিলেন। কিন্তু, ইমরানই তাঁদের যেতে বারণ করেণ। ছেলেরা তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকুক তা না কি চাননি ইমরান।
Thanks. The boys are very sad not to be there but IK was adamant that they should not come.
— Jemima Goldsmith (@Jemima_Khan) August 17, 2018
পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী নাকি পরিষ্কার করে বলে দিয়েছেন কোনওভাবেই তাঁর ২ পুত্র সন্তান যেন শপথ গ্রহণে না থাকে। বিষয়টি নিয়ে ইমরান এতটাই একরোখা যে তাঁকে আর বোঝানোর চেষ্টা করেননি জেমিমা।
টুইটারে দুই পুত্র সন্তানকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের উত্তর দিতে গিয়ে এমনটা জানান জেমিমা। অনেকে আবার জেমিমাকে অভিনন্দনও জানান ইমরানের রাজনৈতিক জীবনের জন্মলগ্নে তাঁর সঙ্গে থাকার জন্য। জেমিমা সেদিন ইমরানের রাজনৈতিক জীবন নিয়ে আপত্তি জানালে হয়তো আজ প্রধানমন্ত্রী ইমরানকে পাওয়া যেত না বলেও অনেকে টুইটারে মন্তব্য করেন।
Sameeee here how could they not come :'/ at a time when they are vacationing in Scotland but can't come here for their father's biggest day
— @WazirEAzamImranKhan (@maryamshabbir64) August 17, 2018
বাবা-র শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে না পেরে স্বভাবতই সুলেমান ও কাসিম দুঃখ পেয়েছে বলেও জানিয়েছেন জেমিমা। শপথ গ্রহণ অনুষ্ঠানে না থেকে কেন স্কটল্য়ান্ডে ছুটি কাটাচ্ছেন সুলেমান ও কাসিম? এই প্রশ্ন তুলে টুইটারে অনেকেই ইমরানের দুই পুত্রকে কটাক্ষ করেছিলেন।
শনিবার ভারতীয় সময় সকাল পৌনে এগারোটায় পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ইমরান। শুক্রবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোটে নওয়াজ শরিফের ভাইক শেহবাজ শরিফ-কে হারান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি পান ১৭৬টি ভোট। শেহবাজ শরিফ পান ৯৬টি ভোট।












Click it and Unblock the Notifications