কাশ্মীর নিয়ে আগ্রাসী ভারত, ইমরান মনে করালেন ট্রাম্পের প্রস্তাব
কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত তার তীব্র প্রতিবাদ জানিয়েছিল।
কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত তার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। ট্রাম্পের দাবি ছিল মোদী তাঁকে এই প্রস্তাব দিয়েছিলন। দিল্লি তার কড়া জবাবে জানিয়েছিল ভারত কখনও এই প্রস্তাব দিতেই পারে না। কারণ কাশ্মীর ইস্যেুতে তৃতীয় কারোর হস্তক্ষেপ চায় না ভারত। এই এক সপ্তাহ আগেও সরগরম ছিল আন্তর্জাতিক রাজনৈতিক মহল। পরে অবশ্য ট্রাম্পের এই দাবি নিয়ে ঢোক গিলেছিল ওয়াশিংটন।

গত কয়েকদিন ধরে কাশ্মীরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ট্রাম্পের প্রস্তাব ভারতকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, কাশ্মীর নিয়ে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে ভারত। টুইটে ইমরান আবার সেই মধ্যস্থতার ইঙ্গিত দিয়েছেন। তিনি বোঝাতে চেেয়ছেন ট্রাম্পের প্রস্তাব মেনে নিলে হয়তো এই পরিস্থিতিতে পড়তে হত না ভারতকে। এই ভারে একেবারে যুদ্ধ পরিস্থিতির মতো চরম পদক্ষেপের মধ্যে পড়তে হত না ভারতকে।
এদিকে গত দু'দিন ধরে পাক সীমান্ত দিয়েই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। ভারতের প্রস্তাব সত্ত্বেও এখনও ভারতীয় জওয়ানদের গুলিতে মৃত ৫ অনুপ্রবেশকারীর দেহ নিয়ে যায়নি পাকিস্তান। রবিবার সকাল থেকে একাধিক বার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা। তাপ পরেও পাক প্রধানমন্ত্রী এই টুইট অবাক করার মতোই।
যদিও আমেরিকা সফরে গিয়ে ইমরান খান নিজে স্বীকার করে নিয়েছিলেন পাকিস্তানের মাটিতে ৪০টি জঙ্গি সংগঠন এখনও সক্রিয় রয়েছে।












Click it and Unblock the Notifications