অস্বস্তি বাড়ল কংগ্রেসে, কাশ্মীর ইস্যুতে রাহুলদের পাশে টানলেন ইমরান

ফের কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদ জানাতে গিয়ে কংগ্রেসকে পাশে টেনেছে পাকিস্তান।

ফের কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদ জানাতে গিয়ে কংগ্রেসকে পাশে টেনেছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে ইমরান বলেন, মোদী সরকারের কাশ্মীর সিদ্ধান্তে পাশে ছিল না সেদেশের বিরোধীরাও। তাঁরা কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদ জানিয়েছেন। এমনকী কংগ্রেসের নাম ধরে ইমরান বলেছেন, ভারতের কংগ্রেস পার্টি প্রতিবাদ জানিয়েছে কাশ্মীর সিদ্ধান্ত। কংগ্রেস প্রকাশ্যে বলেছে ৫০ দিন ধরে উপত্যকার গরিব বাসিন্দারা গৃহবন্দি হয়ে রয়েছেন। কেউ জানেন না সেখানে কী ঘটছে।

অস্বস্তি বাড়ল কংগ্রেসে, কাশ্মীর ইস্যুতে রাহুলদের পাশে টানলেন ইমরান

প্রসঙ্গত উল্লেখ্য পাকিস্তান যে কাশ্মীর ইস্যুতে কংগ্রেসকে পাশে টানছে এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি। তারপর থেকে কংগ্রেস নেতারা কাশ্মীর বিরোধিতা নিয়ে অনেকটাই সতর্ক হয়েছেন। রাহুল গান্ধী নিজে পাকিস্তানের আচরণের প্রকাশ্যে নিন্দা করে বলেছেন, কাশ্নীরের ৩৭০ ধারার বিরোধিতা করতে গিয়ে কাশ্মীরে অশান্তি ছড়াতে চাইছে পাকিস্তান।

তারপরেই কংগ্রেস সাংসদ শশী থারুর টুইটে লিখেছিলেন, কাশ্মীর একেবারেই ভারতের অভ্যন্তরীন বিষয় এখানে বাইরের কারোর হস্তক্ষের বরদাস্ত নয়। দেশের বিরোধী দল হিসেবে তাঁরা কাশ্মীর ইস্যুর বিরোধিতা করলেও আন্তর্জাতিক ক্ষেত্রে কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীর পাশে রয়েছেন বলে টুইটে লিখেছিলেন শশী।

কিন্তু তার পরেও রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চে পাক প্রধানমন্ত্রীর মুখে কংগ্রেসের নাম অনেকটাই অস্বস্তিতে ফেলেছে রাহুলদের। ২০১৯ সালের লোকভা ভোটের আগেও মোদীর বিরোধিতায় রাহুলদের প্রশংসা শোনা গিয়েছিল পাক মন্ত্রীদের মুখে। এই নিয়েও কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি। জাতিয়তাবাদের তীরে কংগ্রেসকে বিঁধতে চাইছেন মোদী আঁচ করতে পেরেই সতর্ক হয়েছিলেন রাহুলরা। কিন্তু তারপর ফের পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে কংগ্রেসের নাম আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+