শিখ পূন্যার্থীদের জন্য প্রস্তুত কারতারপুর, ছবি টুইট করে লিখলেন ইমরান

প্রস্তুতি শেষ। এবার শুধু উদ্বোধনের পালা। সেেজ উঠেছে কারতারপুর কমপ্লেক্স এবং গুরুদ্বার দরবার সাহিব। সেই ছবি টুইট করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রস্তুতি শেষ। এবার শুধু উদ্বোধনের পালা। সেেজ উঠেছে কারতারপুর কমপ্লেক্স এবং গুরুদ্বার দরবার সাহিব। সেই ছবি টুইট করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ৮ নভেম্বর কারতারপুর করিডর উদ্বোধনের কথা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরের দিন পাকিস্তান দরবার সাহিবের পথ খুলে দেবে। একদিন কারতারপুর কমপ্লেক্সে অপেক্ষা করতে হবে পূন্যার্থীদের।

শিখ পূন্যার্থীদের জন্য প্রস্তুত কারতারপুর, ছবি টুইট করে লিখলেন ইমরান

১২ নভেম্বর শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫০ তম জন্মদিন। এই দরবার সাহিবেই জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন তিনি। তাই এই পূন্যস্থান দর্শনের জন্য এবার বিশেষ করে অপেক্ষা করে আছেন শিখ ধর্মাবলম্বিরা। প্রথম দিনেই দরবার সাহিব দর্শনে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পূন্যার্থীদের নিেয় প্রথম সফর করবেন সেখানে।
এই প্রথম কারতারপুর করিডর দিয়ে পাকিস্তানের দরবার সাহিবেযাওয়ার জন্য শিখ পূন্যার্থীদের কোনও ভিসা লাগবে না। শুধু মাত্র পারমিট করাতে হবে। তবে শিখ পূন্যার্থীদের জন্য তীর্থকর আরোপ করেছে পাকিস্তান। মাথা পিছু ১৪০০ টাকা করে কর দিতে হবে তাঁদের। প্রতিদিন ৫০০০ পূন্যার্থী যেতে পারবেন এই কারতারপুর করিডরে।
এদিকে পাকিস্তান কারতারপুর করিডরের অনুমতি দেওয়ায় পাকিস্তানে বিরোধিতা শুরু হয়ে গিয়েছে। গতকালই ইসলামাবাদে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশো মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+