মোদীর শপথে ইমরান পেলেন না নিমন্ত্রণ! ফুঁসে উঠে ইসলামাবাদ যা দাবি করছে

বিমস্টেক গোষ্ঠীর সমস্ত জাতীয় নেতৃত্বকে আমন্ত্রণ পাঠানো হচ্ছে মোদীর শপথ গ্রহণের জন্য। আমন্ত্রিতের এই তালিকায় থাকছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভূটান, নেপাল,থাইল্যান্ডের রাষ্ট্রনেতারা।

বিমস্টেক গোষ্ঠীর সমস্ত জাতীয় নেতৃত্বকে আমন্ত্রণ পাঠানো হচ্ছে মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানের জন্য। আমন্ত্রিতের এই তালিকায় থাকছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভূটান, নেপাল,থাইল্যান্ডের রাষ্ট্রনেতারা। তবে , ভারতের অন্যতম প্রতিবেশীরাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের নিমন্ত্রণ পাচ্ছেন না মোদীর শপথকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে।

মোদীর শপথে ইমরান পেলেন না নিমন্ত্রণ! ফুঁসে উঠে ইসলামাবাদ যা করল

এদিকে, পাকিস্তান খুব একটা ভালোভাবে নেয়নি গোটা বিষয়টিকে। ইসলামাবাদের দাবি , ভারতের অন্তবর্তী রাজনীতির শিকার নরেন্দ্র মোদী। আর সেই জন্যই তিনি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাননি শপথ অনুষ্ঠানে। যদিও পাকিস্তানের মন্তব্য নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করতে নারাজ দিল্লি। আপাতত মোদী গদিতে উঠতেই ভারতের তরফে পাকিস্তানকে সাফ বার্তা জানানো হয়েছে বলে মনে করছে দিল্লি।

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকা বা না থাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাশ্মীর থেকে সিয়াচিন নিয়ে দুই দেশের মধ্যে শান্তি বার্তার বৈঠক। পাশাপাশি তাঁর দাবি, পাকিস্তান বিরোধিতার নামে নরেন্দ্র মোদী শান্তিবার্তা এড়িয়ে যাচ্ছেন। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ইমরান তাঁকে অভিনন্দন জানান, তারপরও ভারতের তরফের এমন পদক্ষেপ নিঃসন্দেহে চিন্তায় রেখেছে ইসলামাবাদকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+