আস্থা ভোটে হারলেই কি জেলে যাবেন ইমরান? মন্ত্রীর বক্তব্যে জল্পনা! শান্তি রাখার আর্জি
টলমল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুর্সি! যে কোনও মুহূর্তে পদত্যাগ করতে পারেন তিনি। আস্থা ভোট ঘিরে সকাল থেকেই টানটান উত্তেজনা সে দেশে। ধীরে ধীরে সংসদমুখী শাসক-বিরোধী গোষ্ঠী। আস্থা ভোট ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ম
টলমল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুর্সি! যে কোনও মুহূর্তে পদত্যাগ করতে পারেন তিনি। আস্থা ভোট ঘিরে সকাল থেকেই টানটান উত্তেজনা সে দেশে। ধীরে ধীরে সংসদমুখী শাসক-বিরোধী গোষ্ঠী। আস্থা ভোট ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা পাকিস্তান।

ইসলামাবাদের বিভিন্ন জায়গাতে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারাও। এমনকি দেশের জাতীয় সংসদের সামনেও বিশাল ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
ভারতীয় সময় দুপুর ১২ টা থেকে আস্থা ভোট শুরু হবে বলে জানা যাচ্ছে। শেষ মুহূর্তে ইমরান কোনও খেলা ঘরাতে পারেন কিনা সেদিকেই নজর গোটা দেশের মানুষ। নজর রাখছে ভারতও।

তবে আস্থা ভোট শুরু হওয়ার আগেই একের পর এক ধাক্কা। তবে আস্থা ভোটের আগেই পাকিস্তান পঞ্জাব প্রদেশের গর্ভনর Chaudhry Mohammad Sarwar-কে সরিয়ে দিয়েছে। পঞ্জাব বিধানসভার ডেপুটি স্পিকার আপাতত অ্যাক্টিং হিসাবে কাজ করবেন বলে জানা যাচ্ছে।
Federal government has sacked the Governor of Punjab province, Chaudhry Mohammad Sarwar. Deputy speaker of Punjab assembly will be the acting governor in the meantime: Pakistan media
— ANI (@ANI) April 3, 2022
অন্যদিকে আস্থা ভোটের আগে ইমরান খান সরকারকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। তাঁর অভিযোগ, ইমরান খান দেশকে ভাগ করার চেষ্টা চালাচ্ছেন। শুধু তাই নয়, গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলেও জানা যাচ্ছে।
অন্যদিকে, মন্ত্রী শেখ রাশিদ আহমেদ জানিয়েছেন, আস্থা ভোট শুরু হলেও ইস্তফা দিতে পারেন ১৫৫ সদস্য। আর এরপরেই ইমরানের গ্রেফতারি'র বিষয়ে সবাই আওয়াজ তুলতে পারেন বলে জানা গিয়েছে। মন্ত্রীর দাবি, ইমরান খানকে নাকি কেউ সহ্যই করতে পারে না। অন্যদিকে, দেশের মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পাক বিদেশমন্ত্রী।
তিনি জানিয়েছেন, আস্থা ভোটের পরে এমন কেউ কোনও কাজ করবেন না তাতে অশান্তি-বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

পাশাপাশি বিরোধী ঐক্য দেখাতে এদিন হেঁটেই পাকিস্তানের সংসদের দিকে এগিয়ে যাচ্ছেন বিরোধীরা। আস্থা ভোটের আগে নাম না করে ইমরানকে আক্রমণ করলেন নওয়াজ শরিফ কন্যা মারিয়াম।
অন্যদিকে, ইমরান খানের বিরুদ্ধে আস্থাভোটের আগে ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারকে অপসারণের জন্য একটি প্রস্তাব আনল বিরোধীরা। ১১০ জনের স্বাক্ষর রয়েছে সেই প্রস্তাবে।
Islamabad | Security personnel deployed near Pakistan's National Assembly, as Prime Minister Imran Khan is set to face the no-confidence vote today
— ANI (@ANI) April 3, 2022
Section 144 is imposed in Islamabad pic.twitter.com/AvPuJTChft
জানা যাচ্ছে, শেষ মুহূর্তে সংসদে নাও আসতে পারেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তিনি আসছেন না বলে জানা যাচ্ছে। তবে এর আগে ইমরান জানিয়েছিলেন, আমি ২০ বছর ধরে ক্রিকেট খেলেছি। শেষ মুহূর্তে অনেক কিছুই ঘটতে পারে।
তবে হিসাব বলছে, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কুর্সি যাওয়া শুধু সময়ের অপেক্ষা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications