Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কখনও তিনি প্লে-বয়, কখনও চরমপন্থী, একটিই মানুষ অনেক মুখ

তিনি কারোর কাছে প্লে-বয়, তো কারোর কাছে চরমপন্থী। সময়ের সঙ্গে নিজেকে নিরন্তর বদলেছেন ইমরাণ খান। কোনও একটি পরিচয়ে তাঁকে বাধা কঠিন। একঝলকে তাঁর সব মুখগুলি দেখে নেওয়া যাক।

তখতের ছবিটা ক্রমেই পরিষ্কার হচ্ছে তাঁর কাছে। তিনি এক আশ্চর্য মানুষ। অবশ্যই দুর্দান্ত ক্রিকেটার হিসেবেই বিশ্বে প্রথম পরিচিত হয়েছিলেন ইমরান খান। কিন্তু তারপর থেকে কখনও তিনি প্লে-বয়, কখনও সমাজসেবী, কখনও রাজনীতিক, কখনও বা চরমপন্থী। ইমরান খানকে একটি পরিচয়ে বেঁধে ফেলা কঠিন। নয়া ইনিংস শুরুর আগে এক ঝলকে এই আশ্চর্য মানুষটির বিভিন্ন মুখগুলি একবার দেখে নেওয়া যাক।

ক্রিকেটার ইমরান খান

ক্রিকেটার ইমরান খান

তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের স্নাতক। সাতের দশকের শেষদিকের বেশিরভাগটাই তাঁর কেটেছে লন্ডন শহরে। অথচ তিনিই পরবর্তীকালে পাকিস্তান তথা সারা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে পরিচিত হন। ১৯৯২ সালের পাকিস্তান ক্রিকেট দলে প্রতিভা ছিল, কিন্তু দল হিসেবে তারা ছিল ছন্নছাড়া। সেই দলকেই নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতান ইমরান। অনেকে অবশ্য অভিযোগ করেছিলেন দলে ইমরান রীতিমতো স্বৈরতন্ত্র চালাতেন।

রাজনীতিক ইমরান খান

রাজনীতিক ইমরান খান

ক্রিকেট থেকে অবসরের পর অন্য়ান্য ক্রিকেটাররা যেখানে কমেন্ত্রি বক্স বা কোচিং-এ নিজেদের জায়গা খুঁজে নেন, সেখানে ১৯৯৬ সালে ইমরান নামেন পাক রাজনীতির কানা গলিতে। প্রথমেই ঠিক করে নেন লক্ষ্য, দুর্নাতিমুক্ত করতে হবে রাজনীতিকে। কিন্তু ক্রিকেটের মতো চটদলদি সাফল্য রাজনীতিতে পাননি ইমরান। প্রায় দেড় দশক ধরে সংসদে তাঁর দল পিটিআইকে হাতে গোনা আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। খেলা যে ঘুরছে তার প্রথম ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল ২০১১ সালে। ওই বছরের ৩০ অক্টোবর তারিখে ইমরান একটি মিছিল আয়োজন করেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি সঠিক হলে সেই মিছিলে ১ থেকে ২ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। পাকিস্তানের রাজনীতির ইতিহাসে সেই মিছিল ছিল অন্যতম বড় মিছিল।

সমাজসেবী ইমরান খান

সমাজসেবী ইমরান খান

রাজনীতিতে আসার আগে থেকেই একের পর এক জনহিতকর কর্মকান্ডও চালিয়ে গিয়েছেন ইমরান। মায়ের নামে একটি ক্যানসার হাসপাতাল গড়া তাঁর স্বপ্ন ছিল। দীর্ঘ কয়েকবছর ধরে তহবিল সংগ্রহের পর তা সাকার হয়, ১৯৯৪ সালে লাহোরে তিনি স্থাপন করেন শৌকত খানুম হসপিটাল। এছাড়া ২০০৮ সালে লাহোরের মিয়ানওয়ালি জেলায় তিনি নামাল কলেজ নামে একটি প্রযুক্তি শিক্ষার কলেজও স্থাপন করেন। ইমরান খান ফাউন্ডেশন নামে পাকিস্তানে একটি চ্য়ারিটি সংস্থাও আছে তাঁর।

চরমপন্থী ইমরান খান

চরমপন্থী ইমরান খান

রাজনীতির শুরুর দিনে যে চরমপন্থী পাক ধর্মীয় নেতাদের সমালোচনায় সোচ্চার ছিলেন ইমরান, দিন কে দিন তাঁদের সঙ্গেই তাঁর দহরম মহরম বেড়েছে। তাই তাঁর নেতৃত্বে পাকিস্তানে চরমপন্থীদের আগ্রাসন বাড়বে বলে অনেকেই আশঙ্কা করছেন। এমনকী তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের সঙ্গেও তাঁর দলের নেতাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। জঙ্গিদের নিকেশ নয় বরং তাদের সঙ্গে আলাপ আলোচনায় আগ্রহ দেখিয়েছেন ইমরান।

প্লে-বয় ইমরান খান

প্লে-বয় ইমরান খান

জীবনের প্রথম ৪২টা বছর অবিবাহিত থাকার পর বাকি ২৩ বছরে তিন তিনবার বিবাহ করেছেন ইমরান খান। তবে অবিবাহিত ছিলেন বলে নারী সঙ্গ থেকে বঞ্চিত ছিলেন তা বলা যাবে না। একের পর এক মহিলার সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। এর মধ্যে বলিউড, হলিউডের অভিনেত্রীরা যেমন আছেন, আছেন এক ইংরেজ চিত্রশিল্পীও। ইমরান নিজের অবশ্য 'প্লে-বয়' কথাটায় আপত্তি আছে। এক সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন, তিনি প্লে-বয় ছিলেন না, আবার সাধুও ছিলেন না। তাঁর এই জীবনের অতি ঘটে ১৯৯৫ সালে, ২০ বছরের ছোট জেমাইমা গোল্ডস্মিথকে বিবাহ করেন ইমরান। ইমরানের রাজনৈতিক জীবনের সঙ্গে মানিয়ে নিতে না পেরে ( বছর বাদে সম্পর্কের ইতি ঘটান জেমাইমা। এরপর ২০১৫ সালে বিয়ে করেন বিবিসির উপস্থাপক রেহাম খানকে। সেই বিয়ে টেকে মাত্র ১১ মাস। চলতি বছরে তাঁর সঙ্গে বিয়ে হয় সুফি সাধক বুশরা মানেকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+