সব থেকে খারাপ প্রধানমন্ত্রী! কবিতায় ইমরান খানকে বোঝালেন পাকিস্তানের কবি
দেশের সব থেকে খারাপ প্রধানমন্ত্রী ইমরান। এমনটাই মনে করছেন সেদেশের কবি ফারহাত আব্বাস শাহ। ইতিধ্যেই ইমরানকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেশের সব থেকে খারাপ প্রধানমন্ত্রী ইমরান। এমনটাই মনে করছেন সেদেশের কবি ফারহাত আব্বাস শাহ। ইতিধ্যেই ইমরানকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁর রাজনীতি, দুর্নীতি এবং দেশে অবিচারের জন্য ইমরানের সমালোচনা করা হয়েছে। পাকিস্তানের স্থানীয় একটি টিভি চ্যানেলে ইমরানকে নিয়ে সাক্ষাৎকারটি দিয়েছেন ফারহাত আব্বাস শাহ।

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি একটি কবিতার মাধ্যমে বুঝিয়েছেন কবি ফারহাত আব্বাস শাহ। তাঁর আবেগও তাতে উঠে এসেছে। কবিতায় ভাব প্রকাশে কবি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে পুরোপুরি ব্যর্থ ইমরান। দেশের পরিস্থিতিও ভয়ঙ্কর হয়ে উঠেছে।
কবি বলেছেন সরকারের নীতি সবাইকে ভিক্ষুকে পরিণত করেছে। তাই আর ক্ষমতায় থাকা উচিত নয় তাঁর। দেশের মানুষ কীভাবে দারিদ্রের মোকাবিলা করে, প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের কোনও ধারনাই নেই বলেও কটাক্ষ করেছেন কবি ফারহাত আব্বাস শাহ। পাশাপাশি তাঁর শাসনে দুর্নীতি এবং অবিচার বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। কী হচ্ছে তা নিজের চোখে দেখার জন্য রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি।
কবি বলেছেন, নির্বাচনের আগে ইমরান দারিদ্র এবং দুর্নীতি নিয়ে আশ্বস্ত করেছিলেন। কিন্তু সত্য কথা হল তাঁর আমলেই দেশের মানুষ বাধ্য হচ্ছে ভিক্ষা বৃত্তি করতে। তিনি বলেন ইমরান দেশের সব থেকে খারাপ প্রধানমন্ত্রী।
এই মুহুর্তে খুব খারাপ জায়গায় রয়েছে পাকিস্তানের অর্থনীতি। আইএমএফ-এর তরফ থেকে পাকিস্তানকে ৬ বিলিয়ন ডলারের ঋণ মঞ্জুর করা হয়েছে। গত ৩০ বছরে এই ঋণ পাকিস্তানের ১৩ তন ঋণ। এবছরের মার্চে পাকিস্তান চিন থেকে ২.২ বিলিয়ন ডলারের ঋণ পেয়েছিল। এছাড়াও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে যথাক্রমে ৩ এবং ২ বিলিয়ন ডলারের ঋণ পেয়েছিল।
নতুন পাকিস্তান গড়ার স্বপ্ন দেখিয়ে ভোটে লড়াই করেছিলেন ইমরান। দাবি করেছিলেন অর্থনীতির উন্নতি করবেন। পাশাপাশি তাঁর দাবি ছিল দেশকে দুর্নীতি মুক্ত করবেন।












Click it and Unblock the Notifications