'পাকিস্তানি সেনার হাতের পুতুল ইমরান খান', বলছেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহম খান

সেনার মদতে পাকিস্তানের তখতে বসেছেন ইমরান খান। সেই অভিযোগ গতবছরের ভোটের পর থেকেই নানা জায়গায় আলোচিত হয়েছে। পুলওয়ামা হামলার পর এবার সেই প্রসঙ্গেই আলোকপাত করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর প্রাক্তন স্ত্রী।

সেনার মদতে পাকিস্তানের তখতে বসেছেন ইমরান খান। সেই অভিযোগ গতবছরের ভোটের পর থেকেই নানা জায়গায় আলোচিত হয়েছে। পুলওয়ামা হামলার পর এবার সেই প্রসঙ্গেই আলোকপাত করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর প্রাক্তন স্ত্রী রেহম খান।

পাকিস্তানি সেনার হাতের পুতুল ইমরান খান, বলছেন রেহম

পুলওয়ামায় হামলার কয়েকদিন পরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ভারতের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়ার পাশাপাশি প্রচ্ছন্ন হুমকি দিয়ে জানান, ভারত আক্রমণ করলে পাকিস্তানও ছেড়ে কথা বলবে না। পাল্টা আঘাত হানবে।

এই প্রসঙ্গে রেহম খান বলেছেন, ইমরান আসলে পাক সেনার হাতের পুতুল। পুলওয়ামা হামলার পর তাঁকে যা সেনা শিখিয়েছে, তিনি এসে তাই বলেছেন।

রেহমের অভিযোগ, নিজের মতাদর্শকে বিসর্জন দিয়ে ক্ষমতায় এসেছেন ইমরান। সেনা যা বলে তিনি তাই বুলি আওড়ান। ভোটে সময় পাকিস্তানে এত রক্ত ঝরলেও ইমরান মৌনী ছিলেন ক্ষমতার লোভে। এমনই দাবি করেছেন রেহম খান।

পুলওয়ামা হামলার পর ইমরান বলেন, ভারত সরকার যদি মনে করে তাঁরা আক্রমণ করবে আর আমরা পাল্টা দেওয়ার কথা ভাবব না। তাহলে তা ভুল। আমরাও পাল্টা আক্রমণ করব। যুদ্ধ শুরু করা এক মুহূর্তে সম্ভব, তবে যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে, কোথায় গিয়ে থামবে তা শুধু ঈশ্বর জানেন। এই সমস্যা শুধু আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+