গদি ছাড়তে নারাজ ইমরান খান, বিরোধীদের আজাদি মার্চ ভারতের মদতের অভিযোগ

কাশ্মীর সামলাতে ব্যর্থ ইমরান খান। এই নিয়ে পাকিস্তানেই প্রবল বিরোধিতার মুখে পাক প্রধানমন্ত্রী। বিরোধীরা প্রায় কোনঠাসা করে ফেলেছে তাঁকে। ইমরানকে পদ ছাড়া উচিত বলে দাবি জানিয়েছেন তাঁরা।

কাশ্মীর সামলাতে ব্যর্থ পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। এই নিয়ে পাকিস্তানেই প্রবল বিরোধিতার মুখে পড়েছেন তিনি। বিরোধীরা প্রায় কোনঠাসা করে ফেলেছে তাঁকে। ইমরানকে পদ ছাড়া উচিত বলে দাবি জানিয়েছেন তাঁরা। সেজন্য আগামী ৩১ অক্টোবর ইসলামাবাদে আজাদি মার্চের ডাক দিয়েছে পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলি। তাতে সমর্থন জানিয়েছেন জেলে থাকা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। এমনকী আসিফ আলি জার্দারিও তাতে সমর্থন দিয়েছেন।

কাশ্মীর সামলাতে ব্যর্থ ইমরান খান।

উলেমায়ে মুসলিম লিগের ডাকা এই আজাদি মিছিলকে সম্পূর্ণ পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত বলে পাল্টা অভিযোগ করেছেন ইমরান খান। এর পিছনে বিদেশি রাষ্ট্রের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। খান অভিযোগ করেছেন উলেমায়ে মুসলিম লিগের এই আজাদি মার্চে ভারতের কাছে যে আনন্দের বার্তা যাবে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এই ভয়ে তিনি কোনও ভাবেই পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসার পর থেকেই দেউলিয়া দেশকে সামাল দিতে এক প্রকার বিদেশে ভিক্ষে পাত্র নিয়ে ঘুরেছেন। কখনও চিন তো কখনও আমেরিকা কোথাও যেতে বাকি রাখেননি। এমনকি সরকারি খরচ কমাতে নিজে সাধারণ যাত্রীদের বিমানেই ঘোরা ফেরা করেছেন। তারপরেই দেশের হাল ফেরাতে হিমসিম খেতে হচ্ছে ইমরান খানকে। এদিকে ভারতে কাশ্মীর সিদ্ধান্ত বিরোধীদের সুর চড়িয়েছে। তাঁরা আরও বেশি করে প্রশ্ন তুলতে শুরু করেছেন ইমরান খানের নেতৃত্ব নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+